Tuesday, June 9, 2026

আর্থিক তছরুপের অভিযোগ! যৌথ মঞ্চ থেকে সমর্থন প্রত্যাহার ইউনিটি ফোরামের

Date:

Share post:

কেন্দ্রীয় হারে ডিএ’র(DA) দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের(Sangrami Joutha Mancha) আওতায় দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাধিক সংগঠন। এবার সেই মঞ্চে এলো বড়সড় ধাক্কা। আর্থিক তছরুপের অভিযোগে সংগ্রামী যৌথ মঞ্চ থেকে যাবতীয় সমর্থন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিল ইউনিটি ফোরাম। সংগ্রামী যৌথ মঞ্চের বিরুদ্ধে গুরুতর এই অভিযোগ তুলেছেন ইউনিটি ফোরামের(Unity Forum) আহ্বায়ক দেবপ্রসাদ হালদার।

গোটা ঘটনায় সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলেন দেবপ্রসাদ হালদার। তিনি বলেন, “সেখানে এখন একনায়কতন্ত্র চলছে। সরকারি কর্মচারিরা টাকা দিয়েছে DA পাওয়ার জন্য। এর দু’টি পন্থা-রাস্তায় নেমে আন্দোলন এবং সুপ্রিম কোর্টে লড়াই করা। সুপ্রিম কোর্টে DA মামলার দিকে সকলেই তাকিয়ে রয়েছে। কারণ সেখানে কোনও সিদ্ধান্ত না হলে সরকার DA আন্দোলন নিয়ে কোনও উদ্যোগ করবে না। ৮০-৮৫ দিন ধরে যে আন্দোলন চলছে তা পণ্ডশ্রম।” শুধু তাই নয়, আর্থিক তছরুপের অভিযোগ তোলায় দেবপ্রসাদ বাবুকে, মারধোর ও খুনের হুমকি দেন ভাস্কর ঘোষ(কনভেনার) ও শৈবাল সরকার (ট্রেজারার)। এই ঘটনায় রাজ্য পুলিশের শীর্ষকর্তাদের ও ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের বিরুদ্ধে অভিযোগ করে ফোরামের দেবপ্রসাদ হালদার বলেন, তছরুপের প্রতিবাদ করতেই আহ্বায়ক পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। ফোরাম আহ্বায়কের দাবি, ধীরে ধীরে যৌথ মঞ্চ থেকে আরও অনেক সংগঠন বেরিয়ে আসবে। আবার কারও দাবি, যৌথ মঞ্চ আসলে ‘বিজেপি ঘনিষ্ঠ’। সবমিলিয়ে এবার টালমাটাল পরিস্থিতি তৈরি হল যৌথমঞ্চে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...