Saturday, June 13, 2026

নদিয়া জুড়ে CBI- এর সাঁড়াশি অভিযান! তাপস ঘনিষ্ঠর বাড়িতে গোয়েন্দারা

Date:

Share post:

শুক্রবার বিকেল থেকে শনিবার সকাল পর্যন্ত টানা ১৬ ঘণ্টা  তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়িতে তল্লাশি চালাবার পর, এবার তাপস ঘনিষ্ঠ এক নেত্রীর বাড়িতে গেল সিবিআই (CBI)। শুক্রবার সকাল সকাল ৬ টা নাগাদ তাপস সাহার বাড়ি থেকে বেরিয়ে সোজা প্রবীর কয়ালের (Prabir Koyal) বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এবার সেখান থেকে ইতি সরকারের (Iti Sarkar) বাড়িতে তল্লাশি অভিযানে গোয়েন্দারা।

সূত্র মারফত জানা যাচ্ছে তেহট্টের তৃণমূল নেত্রী ইতি সরকার এলাকায় তাপস ঘনিষ্ঠ বলেই পরিচিত। সরকারি স্কুলে পোশাক সরবরাহ এবং পোশাক তৈরির কাজের দায়িত্বে আছেন তিনি। তাঁর আয় ব্যয়ের সংক্রান্ত হিসেব খতিয়ে দেখে নিয়োগ দুর্নীতির টাকা লেনদেনের সঙ্গে ইতির কোনও যোগাযোগ আছে কিনা সেটা বুঝতেই সিবিআই আধিকারিকেরা নেত্রীর বাড়িতে উপস্থিত হয়েছেন। আপাতত ওই মহিলা নেত্রীর গোটা বাড়ি কেন্দ্রীয় আধিকারিকদের দিয়ে ঘিরে রাখা হয়েছে।

 

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...