Sunday, May 17, 2026

এবার প্রাক্তন রাজ্যপালকে তলব সিবিআইয়ের!

Date:

Share post:

সত্য পাল মালিক কে মনে আছে? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল ঠোঁট কাটা বলেই রাজনৈতিক মহলে বিশেষ পরিচিত।এবার সেই সত্য পাল মালিক রীতিমতো বিপাকে । অন্য চারটি রাজ্যের জন্য বিজেপি-নিযুক্ত রাজ্যপাল সত্য পাল মালিককে ডেকে পাঠিয়েছে সিবিআই। সত্য পাল নিজেই টুইট করে একথা জানিয়েছেন। লিখেছেন, ‘আমি কিছু মানুষের অপকর্ম ফাঁস করে দিয়েছি। হয়তো সেকারণেই ডাক এল। আমি ভয় পাই না’।

মনে করা হচ্ছে কিছুদিন আগে তার দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারই সিবিআই তলবের প্রধান কারণ। ওই সাক্ষাৎকারে তিনি জাতীয় সুরক্ষা এবং দুর্নীতির বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহার করা পদ্ধতির বিষয়ে অনেকগুলি তথ্য প্রকাশ করেছিলেন।সিবিআই ২৮ এপ্রিল তাঁকে ডেকে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। তিনি জানিয়েছেন, দিল্লিতে সিবিআইয়ের অফিসে নির্দিষ্ট সমযয়েই তিনি যাবেন।

জানা গিয়েছে , রিলায়েন্স ইন্স্যুরেন্স ইস্যুতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ উঠেছে , এই স্কিমটি জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল থাকাকালীন পাস করার জন্য তাঁকে চাপ দিয়েছিলেন আরএসএস এবং বিজেপি নেতা রাম মাধব। কিন্তু মালিক সেটি বাতিল করেছিলেন।

চলতি মাসের ১৪ তারিখ একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছিলেন মালিক। যেখানে তিনি বিশেষভাবে এই চুক্তির কথা বলেছিলেন। মালিক বলেছেন, ভারতীয় জনতা পার্টি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতা রাম মাধব, তৎকালীন জম্মু ও কাশ্মীরের গভর্নরের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেছিলেন রিলায়েন্স ইন্স্যুরেন্সের প্রস্তাবিত একটি প্রকল্প পাস করার চেষ্টা করার জন্য। মালিক তখন স্পষ্ট জানিয়ে দেন যে স্কিমটি বাতিল করা হয়েছে এবং কাগজপত্রের কাজ শেষ হয়েছে। মালিক জানিয়েছেন, এই ঘটনায় মাধব হতাশ হয়ে পড়েছিলেন।
শুধুমাত্র এই সাক্ষাৎকারেই নয়, এর আগেও অন্য একটি সাক্ষাৎকারে মালিক এই ঘটনাটির কথা উল্লেখ করেছিলেন। সেটি প্রচার হওয়ার পর রাম মাধব মালিককে মানহানির নোটিশও পাঠান। এবার সিবিআই ডেকে পাঠানোয় চাঞ্চল্য ছড়িয়েছে সর্বত্র।

 

Related articles

তিলজলার আগুনের ঘটনায় চিকিৎসাধীনের মৃত্যু, মৃত বেড়ে ৩

তিলজলার(Tiljala) ভয়াবহ অগ্নিকাণ্ডে আবারও এক মৃত্যু। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম মহম্মদ ইব্রা। তিলজলার(Tiljala)...

এখনই অতিমারী নয়: ইবোলা রোগ মহামারী, ঘোষণা WHO-এর

আফ্রিকার দুই দেশে ইবোলা রোগে দ্রুত মৃত্যুর ঘটনায় এবার ইবোলাকে মহামারী ঘোষণা করে স্বাস্থ্যক্ষেত্রে জরুরি অবস্থা (Global Health...

মাতৃহারা লিয়েন্ডার, প্রয়াত ভারতীয় মহিলা বাস্কেটবল দলের প্রাক্তন অধিনায়ক

প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল খেলোয়াড় এবং লিয়েন্ডার পেজের (Leander Paes) মা জেনিফার(Jennifer )পেজ প্রয়াত। ক‍্যানসারে আক্রান্ত ছিলেন। তাঁর অস্ত্রোপচারও...

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...