Saturday, June 27, 2026

বিদ্যুতের ট্রান্সফর্মারে বি.স্ফোরণ, ইদের আগের সন্ধ্যায় তপসিয়ায় আ.গুন

Date:

Share post:

শুক্রবার সন্ধ্যায় কলকাতার তপসিয়া রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তপসিয়ার সাপগাছি অটোস্ট্যান্ডের কাছে একটি পিভিসি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ওই কারখানায় বিদ্যুতের ট্রান্সফর্মারে বিস্ফোরণের থেকেই আগুন লাগে বলে দমকল সূত্রে খবর।

পুলিশ সূত্রে খবর এদিন সন্ধ্যা ৭টা নাগাদ তিলজলা থানা এলাকায় পিভিসি কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর কয়েক মিনিটের মধ্যেই আগুন আশপাশেও ছড়িয়ে পড়ে। দমকল সূত্রের খবর, কারখানায় CESC বক্স থেকেই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। আগুন কয়েক মিনিটের মধ্যেই ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন। কিন্তু, আগুনের লেলিহান শিখা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ায় পরে আরও ৬টি ইঞ্জিন আসে। শেষমেশ দমকলের মোট ১০ টি ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকা অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন- এবার প্রাক্তন রাজ্যপালকে তলব সিবিআইয়ের!

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...