Wednesday, June 24, 2026

সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Date:

Share post:

আগামী সেপ্টেম্বর মাসে ভারত(India) সফরে আসতে চলেছেন আমেরিকার(America) প্রেসিডেন্ট জো বাইডেন(Joe Biden)। জি ২০ সম্মেলনে(G20 Summit) যোগ দিতে প্রথমবার ভারতে আসবেন বাইডেন। সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে এনেছেন মধ্য ও দক্ষিণ এশিয়া সংক্রান্ত আমেরিকার সহকারী সচিব ডোনাল্ড লু। তিনি বলেন, “ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ২০২৩ সালটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আগামী কয়েক মাসে আর কী কী হয় তা নিয়ে আমরাও উৎসাহিত।”

চলতি জি ২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। দেশের প্রায় প্রতিটি রাজ্যে হচ্ছে একের পর এক বৈঠক। আর সেই বৈঠকে যোগ দিতেই ভারত সফরে আসছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্টের প্রথম এই ভারত সফর কূটনীতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তবে শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্ট নন, চলতি বছর ভারতে আসছেন বিদেশ সচিব টনি ব্লিঙ্কেন, অর্থ সচিব জ্যানেট ইয়েলেন ও বাণিজ্য সতিব গিনা রাইমন্ডো। ফলে বিভিন্ন প্রেক্ষিতে দু’দেশের সম্পর্ক মজবুত হওয়ার সুযোগ রয়েছে চলতি বছর। সস্তায় তেল কেনা নিয়ে রাশিয়া-ভারতের সম্পর্ক নতুন করে মজবুত হয়েছে। তবে চিন-রাশিয়া-ইরান চিন্তা বাড়াচ্ছে নয়াদিল্লির। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিঃসন্দেহে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...