Saturday, April 4, 2026

দিল্লির বাসভবন থেকে কেরালার কনভয়ে হাম.লার হু.মকি: জ.ঙ্গি নিশা.নায় মোদি!

Date:

Share post:

আতিক হত্যাকাণ্ডের জের! এবার খোদ প্রধানমন্ত্রীর কনভয়ে আত্মঘাতী হামলার হুমকি দিল জঙ্গি গোষ্ঠী! যদিও ওই চিঠি পাঠানোর কথা অস্বীকার করেছেন প্রেরক। ২৪ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কেরালা সফর। এর আগেই তাঁর কনভয়ে হামলার হুমকি দিয়ে কেরালায় BJP-র রাজ্য দফতরে হুমকি চিঠি পাঠানো হয়েছে। এর প্রেক্ষিতে রাজ্য জুড়ে হাই অ্যালার্ট (High Alert) জারি করা হয়েছে।

সোমবার, কেরালায় একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। তিরুঅনন্তপুরমে ‘বন্দে ভারত’ এক্সপ্রেসে সূচনা করবেন। কোচিতে একটি জনসভায় বক্তব্য রাখবেন মোদি। এছাড়াও শোভাযাত্রা করার কথা রয়েছে। এর আগেই নিষিদ্ধ পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া (PFI) তরফে কেরালার বিজেপির BJP রাজ্য সভাপতি কে সুরেন্দ্রন এই হুমকি চিঠি পাঠানো হয়েছে। এরনাকুলামের বাসিন্দা জোসেফ নামে এক ব্যক্তি চিঠিটি পাঠিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। যদিও বিষয়টা অস্বীকার করেছেন তিনি। তাঁর দাবি, কেউ তাঁকে ফাঁসিয়েছে। তাঁকে আটক করেছে রাজ্য পুলিশ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে রাজ্যের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

এদিকে, কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদের মৃত্যুর বদলা নেওয়ার হুমকি দিয়ে বার্তা দিয়েছে ভারতের আল কায়দার শাখা সংগঠন। ইদ উপলক্ষ্য়ে প্রকাশিত ৭ পাতার একটি ম্যাগাজিনে বিশ্বজুড়ে মুসলিমদের স্বাধীন করার বার্তা দিয়েছে আল কায়দা। সেখানে লেখা হয়েছে, অত্যাচারীদের হাত গুঁড়িয়ে দেওয়া হবে। হোয়াইট হাউসে হোক বা দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন কিংবা রাওয়ালপিন্ডিতে পাক সেনার সদর দফতর- সবই তাদের নিশানায় বলে জানানো হয়েছে।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...