Sunday, June 21, 2026

অবশেষে গ্রে*ফতার অমৃতপাল সিং, নিয়ে যাওয়া হচ্ছে অসমে

Date:

Share post:

দীর্ঘ ৩৬ দিন ধরে ফেরার থাকার পর খলিস্তানি নেতা অমৃতপাল সিং-কে গ্রেফতার করল পাঞ্জাবের মোগা পুলিশ।যদিও জানা যাচ্ছে, নিজেই আত্মসমর্পণ করেন খলিস্তানি নেতা। তারপর পুলিশ তাঁকে গ্রেফতার করে।জানা গেছে, আপাতত খলিস্তানি নেতাকে অসমে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন:লন্ডন যাওয়ার আগে বিমানবন্দরে আটক অমৃতপালের স্ত্রী, চলছে জেরা

রবিবার ভোরবেলা অমৃতপালকে গ্রেফতার করা হয় বলে খবর। মোগা পুলিশ এই গ্রেফতারির বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি। পুলিশ সূত্রে খবর, জাতীয় নিরাপত্তা আইনে অমৃতপালকে গ্রেফতার করা হয়েছে। আপাতত অমৃতপালকে অসমের ডিব্রুগড়ের জেলে স্থানান্তরিত করা হচ্ছে। সেখানে তাঁর অন্য সহকারীদেরও রাখা হয়েছে। অমৃতপালের দলের আরও আট সদস্যকে অসমের কারাগারে রাখা হয়েছে।

অমৃতপালের বিরুদ্ধে বিভিন্ন জাতির মধ্যে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা,পুলিশকে আক্রমণ এবং পুলিশের কাজে বাধা দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে। কয়েকটি সূত্র দাবি করছে, রবিবার ভোরে মোগা শহরের একটি গুরুদ্বারের সামনে অমৃতপাল নিজেই পুলিশের কাছে গিয়ে ধরা দেন। তার পর তাঁকে গ্রেফতার করে অমৃতসরে নিয়ে যাওয়া হয়। কিন্তু পুলিশের তরফে এই তথ্য এখনও নিশ্চিত করা হয়নি।

দিন কয়েক আগেই বিমানবন্দর থেকে অমৃতপালের স্ত্রী, কিরণদীপকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ।তাঁর লন্ডন যাওয়া ভেস্তে দিয়ে কিরণদীপকে আটক করা হয়। তার মাঝেই ধরা পড়লেন খলিস্তানি নেতাও।
উল্লেখ্য, ১৮ মার্চ থেকে পুলিশের চোখে ধূলো দিয়ে একাধিকবার পালাতে সক্ষম হয়েছেন খলিস্তানি নেতা। কিছুতেই তাঁকে ধরতে পারছিল না পুলিশ। এমনকি, পুলিশকে ফাঁকি দিয়ে অমৃতপাল পাঞ্জাবের সীমানা পার করে রাজস্থানে পালিয়েছেন বলেও দাবি করছিলেন গোয়েন্দারা। তাঁদের তথ্যের ভিত্তিতে রাজস্থানের হনুমানগড় এবং গঙ্গানগর জেলায় চিরুনিতল্লাশি করা হয় অমৃতপালের খোঁজে। রবির সকালেও তাঁকে পুলিশ গ্রেফতার করেছে নাকি অমৃতপাল নিজের কথামত আত্মসমর্পণ করেছেন, তা এখনও স্পষ্ট নয়।

 

 

Related articles

দলীয় পদ থেকে ইস্তফা মোশারফের, নাম লেখাচ্ছেন ‘বিদ্রোহী’ শিবিরে!

ব্যক্তিগত কারণ দেখিয়ে রবিবার সকালে তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন...

FIFA World Cup: রুদ্ধশ্বাস জয়ে নক আউটে জার্মানি, নয়া রেকর্ড ডাচদের

আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের (FIFA World Cup) নক আউটে জার্মানি(Germany)। ২০১৪ সালের বিশ্বচ্যাম্পিয়নেরা ২০১৮, ২০২২ সালে...

NTA-এর নয়া নিয়মে দেশজুড়ে চলছে নিট

প্রশ্নফাঁসকাণ্ডের পর আজ, রবিবার দুপুর ২টো থেকে দেশজুড়ে ফের শুরু হয়েছে নিট-ইউজি (NEET-UG)। ১১টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে শুরু...

আজই চূড়ান্ত হবে শিবসেনা (UBT)-র ভাঙন! কর্মী-ভোটারদের উদ্দেশে আবেগঘন বার্তা উদ্ধবের

ফের ভাঙছে শিবসেনা। আজই চূড়ান্ত হবে উদ্ধবের শিবসেনা ভাঙন। রবিবার, শিবসেনা (ইউবিটি) (Shiv Sena UBT)-র ৬ বিক্ষুব্ধ সাংসদ...