Tuesday, June 9, 2026

রাজ্যে চোখরাঙাচ্ছে কো.ভিড! পাল্লা দিয়ে বাড়ছে মৃ.ত্যুও

Date:

Share post:

হু হু করে বাড়ছে দেশের কোভিড সংক্রমণ। সেইসঙ্গে বঙ্গেও কোভিডের বাড়বাড়ন্ত কম নেই। পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বৃহস্পতিবার গভীর রাত থেকে শনিবার, তিন দিনে কোভিডে আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালেই মৃত্যু হয়েছে পাঁচ জনের।সকলেরই বয়স আশির উপরে। চিকিৎসকেরা জানাচ্ছেন, বার্ধক্যজনিত রোগের পাশাপাশি ওই বয়স্করা কোভিডে সংক্রমিত হওয়ায় তাঁদের শরীরে জটিলতা বাড়ছে। তাই, বিশেষত বয়স্ক ও আনুষঙ্গিক অসুস্থতায় আক্রান্তদের নিরাপদে রাখার জন্য কোভিড বিধি মেনে চলার কথা হচ্ছে।

আরও পড়ুন:অবশেষে গ্রে*ফতার অমৃতপাল সিং, নিয়ে যাওয়া হচ্ছে অসমে

শনিবার বেলেঘাটা আইডি-তে মৃত্যু হয়েছে বরাহনগরের বাসিন্দা ৮০ বছরের এক বৃদ্ধ ও সিঁথির বাসিন্দা ৮৪ বছরের এক বৃদ্ধের। জানা যাচ্ছে, এঁরা অন্য রোগ নিয়ে ভর্তি হন শহরের অন্য হাসপাতালে। কোভিড সংক্রমণ ধরা পড়লে তাঁদের স্থানান্তরিত করা হয় আইডি হাসপাতালে। এই মুহূর্তে ১৬ জন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনই বয়স্ক। কয়েক জনের অবস্থা খুবই সঙ্কটজনক।

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, গত ২৪ ঘণ্টায় অর্থাৎ শুক্রবার রাজ্যে নতুন করে ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১৩০০। হাসপাতালে চিকিৎসাধীন ৫৮ জন। চিকিৎসকেরা জানাচ্ছেন, ওমিক্রনের উপপ্রজাতি বঙ্গে দাপিয়ে বেড়াচ্ছে। সেটিতে আক্রান্ত হয়ে সাধারণ মানুষের হাসপাতালে ভর্তির হার খুবই কম। কিন্তু তা মারাত্মক হয়ে উঠছে আনুষঙ্গিক অসুস্থতা রয়েছে, এমন ব্যক্তি এবং বয়স্কদের কাছে। তাঁরা কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। ফুসফুসে সংক্রমণ ও তীব্র শ্বাসকষ্টে ভুগতে হচ্ছে।

 

 

Related articles

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...