Friday, June 26, 2026

গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেখা নেই জলের,বিক্ষোভে ধুন্ধুমার ঘোলায়

Date:

Share post:

কাঠফাটা রোদ আর তীব্র তাপপ্রবাহ। গলদঘর্ম হয়ে নাজেহাল মানুষ। গোদের ওপর বিষফোঁড়ার মতো পানীয় জলের জন্য হাহাকার।এমন পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনার ঘোলা  এলাকায় জলের দাবিতে রবিবার উত্তাল হয়ে উঠল এলাকা। বিক্ষোভকারীদের মধ্যে অধিকাংশই ছিলেন মহিলা। দীর্ঘক্ষণ বিক্ষোভের জেরে এলাকায় তীব্র যানজট তৈরি হয়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে তুমুল বচসা বাধে এলাকাবাসীর। শেষমেশ লাঠিচার্জ করে অবরোধ তোলার চেষ্টা করে পুলিশ।তাতে আরও হিতে বিপরীত হয়।শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় RAF।

রবিবার পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডে বাসিন্দারা সকাল থেকেই জলের দাবিতে পথ অবরোধ করেন। অভিযোগ, দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভা ও স্থানীয় কাউন্সিলরকে বলে কোনও সুরাহা হয়নি। পানীয় জল না পাওয়ার সমস্যা নতুন নয়, কিন্তু এই গরমে তা আরও বেড়েছে, পাল্লা দিয়ে  বেড়েছে সমস্যাও।সাধারণ মানুষের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে আছে পানিহাটির ২৭ নম্বর ওয়ার্ডের একাংশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। বিক্ষোভ হটাতে গেলেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় অবরোধকারীদের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বিধায়ককে বারবার বলা হলেও তিনি পানীয় জলের সুবন্দোবস্ত করতে পারেননি। এমনকী স্থানীয় কাউন্সিলরও এব্যাপারে কোনও ভূমিকা পালন করছেন না বলে অভিযোগ বাসিন্দাদের।স্থানীয় কাউন্সিলরের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। তাঁদের হুঁশিয়ারি, জলের সমস্যা দ্রুত না মিটলে ভোট বয়কট করবেন। শুধু তাই নয়, এলাকায় তৃণমূলের কাউকে ঢুকতে দেবেন না বলেও জানান তাঁরা।

স্থানীয় কাউন্সিলর বলছেন, সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুরসভাকেও বিষয়টা জানানে হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তিনি স্বীকার করে নেন, পরিস্থিতি স্বাভাবিক হতে দু-একদিন সময় লাগবে।

 

 

Related articles

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...