Saturday, June 27, 2026

তাপস সাহার ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই, সাফ জানালেন কুণাল

Date:

Share post:

সিবিআইয়ের তদন্তকারী দল ফিরে যেতেই খাওয়া দাওয়ায় মেতেছেন তেহট্টের বিধায়ক তাপস সাহার অনুগামীরা।তাদের নিজে হাতে খাবার পরিবেশন করেন স্বয়ং বিধায়ক। জানা গিয়েছে, শনিবার সকালে সিবিআইয়ের তদন্তকারী দল তাপসের বাড়ি থেকে বেড়িয়ে যেতেই ভিড় জমান অনুগামীরা।তাদের সঙ্গে ইদের শুভেচ্ছা বিনিময় করেন তাপস। এরপরই অনুগামীরা সিদ্ধান্ত নেন সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবেন।উপস্থিত সাংবাদিকদেরও খাওয়ার আমন্ত্রণ জানান তাপস।

এ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রবিবার স্পষ্ট জানান, তাপস সাহার ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।তাঁর বক্তব্য, তাপস সাহা একজন জনপ্রতিনিধি। তার কাছে সিবিআই গিয়েছিল, তার সঙ্গে কি কথা হয়েছে সেটা একমাত্র তিনি জানেন। তাই এ নিয়ে দলের কোনও বক্তব্য নেই।

যেহেতু গতকাল ঈদ এবং অক্ষয় তৃতীয়া ছিল।তাই এই খাওয়ার জন্য পূর্ব নির্ধারিত কোনও অনুষ্ঠান ছিল কিনা তাও আমাদের জানা নেই। যেটুকু আমরা খবর পেয়েছি তাতে সিবিআই তদন্ত চলাকালীন সিবিআইয়ের তদন্তকারীরা এবং মিডিয়ার লোকজনকে তারা যতটা সম্ভব আতিথেয়তা করেছেন।তাই বিষয়টা নিয়ে অযথা জলঘোলা করে লাভ নেই।

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে সম্প্রতি নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷ সেই নির্দেশের পরই তেহট্টে বিধায়কের বাড়িতে গিয়েছিল সিবিআই তদন্তকারীদের একটি দল৷

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...