Saturday, June 27, 2026

“ট্যুইট নয় মুখোমুখি লড়ুন, ডেট-টাইম ফিক্স করুন”, নন্দীগ্রামে শুভেন্দুকে চ্যালেঞ্জ মদনের

Date:

Share post:

এবার নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ওপেন চ্যালেঞ্জ দিলেন মদন মিত্র। দলবদলু বিজেপি নেতার উদ্দেশ্যে তৃণমূলের বর্ষীয়ান নেতা বলেন, ট্যুইটে বাকযুদ্ধ বন্ধ করে বাজারে নেমে মুখোমুখি লড়ুন, কবে লড়বেন কোথায় লড়বেন ডেট আর টাইম ফিক্স করুন। মদনের কথায়, “আগে টুইট ধনকড় টুইট করতে করতে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। টুইট বাদ দিন। টুইট না সুইট! নন্দীগ্রামে বাজারে নামুন। কবে লড়বেন? কোথায় লড়বেন ? তারিখ ও সময় জানিয়ে দেবেন? মায়ের দুধ খেলে একদিন লড়াই হবে।”

আজ, রবিবার নন্দীগ্রামে তৃণমূলের একটি কর্মসূচিতে যোগ দেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, “এখান থেকে আমি নন্দীগ্রামের মাটি নিয়ে যাচ্ছি। এই মাটির তিলক কপালে লাগিয়ে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরোবো। যতদিন না পর্যন্ত শুভেন্দু অধিকারীকে প্রাক্তন বিরোধী দলনেতা আর প্রাক্তন বিধায়ক বানাতে পারি, ততদিন পর্যন্ত নন্দীগ্রামের মাটির তিলক করবো।”

শুভেন্দুকে গদ্দার-মীরজাফর আখ্যা দিয়ে মদন মিত্র বলেন, এ রাজ্যে একমাত্র মুর্শিদাবাদ ছিল, যেখানে বেইমানির জন্য ভারতবর্ষে ২০০ বছর ইস্টইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হয়েছিল। তেমনি নন্দীগ্রামের মাটিতে কয়েকজনের বেইমানির জন্য আজ রাজ্যে বিজেপির এত বাড়বাড়ন্ত আর দাদাগিরি। মানুষের সমর্থন ছাড়া এই গুন্ডাগিরি চালাচ্ছে বিজেপির হার্মাদরা। যতদিন পর্যন্ত শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিরোধী দলনেতা না হন, প্রাক্তন বিধায়ক না হন ততদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা কর্মী গোষ্ঠী সংঘর্ষ ভুলে রক্ত দিয়ে জন সংযোগের অঙ্গীকার করবে।

এদিন নন্দীগ্রামের মাটি থেকে মদন মিত্রের গলায় উঠে আসে নারদা সারদা প্রসঙ্গ। শুভেন্দুকে বিঁধে মদন মিত্র বলেন, “শুভেন্দু সাংবাদিক সম্মেলন করে স্বীকার করেছেন নারদা থেকে টাকা নিয়েছেন। তারপরেও তার বাড়িতে চিঠি গেল না, কিন্তু শিরদাঁড়া বিক্রি করিনি বলে আমার বাড়িতে চিঠি গেল।”

আরও পড়ুন- যু.দ্ধ-বিধ্বস্ত সুদান থেকে সড়কপথে ভারতীয়দের ফেরাতে তৎপর দিল্লি

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...