Saturday, June 27, 2026

চাঁদের পাশে ফের আলোর বিন্দু, এবার চন্দ্র-সঙ্গী কোন গ্রহ!

Date:

Share post:

অদ্ভূত সমাপতন। রমজান মাসের শুরু দিনই চাঁদের নীচে দেখা গিয়েছিল মঙ্গলকে। সেই মহাজাগতিক দৃশ্য নিয়ে হৈ হৈ পড়ে যায় সামাজিক মাধ্যমে। এর পরে ইদের ঠিক পরের দিনই ফের রাতের আকাশে চাঁদের পাশে আবার দেখা গেল এক উজ্জ্বল আলোর বিন্দু। তবে, এবার মঙ্গল নয়, চাঁদের (Moon) পাশে এবার শুক্র (Venus)। রবিবার, অক্ষয় তৃতীয়ার পরের রাতেও এই দৃশ্য ক্যামেরা বন্দি করেছেন অনেকে।

তবে, জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছে, এপ্রিল মাস জুড়েই এই দৃশ্য দেখা যাচ্ছে রাতের আকাশে। রবিবার, ২৩ এপ্রিল একসঙ্গে দেখা গেল চাঁদ ও শুক্রকে। এই সময়ে শুক্র গ্রহের কাছে চলে এসেছে চাঁদ। ইদের চাঁদ আকাশে। শুক্র গ্রহ অতিক্রম করার সময় চাঁদ মঙ্গলের কাছাকাছি চলে আসবে। শুক্রের মাত্র পাঁচ ডিগ্রি উপরেই থাকবে রয়েছে চন্দ্র। এরপর কাছে আসবে শনি। তবে, আকাশে চোখ রেখে এই দৃশ্যের সঙ্গে ইদ আর অক্ষয় তৃতীয়াকে মিলিয়ে খুশি নেটিজেনরা।

আরও পড়ুন- আর জি কর মেডিক্যাল কলেজের ২ ইনটার্ন সাসপেন্ড ও শোকজ  

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...