Sunday, May 17, 2026

ব্যাপক সাফল্য, আরও ১১ লক্ষ মহিলা এলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায়

Date:

Share post:

রাজ্যে আরও প্রায় ১১ লক্ষ মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় আসতে চলেছেন। ফলে এই প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে ১ কোটি ৯৮ লক্ষ হতে চলেছে।

প্রশাসনিক সূত্রে খবর, সম্প্রতি শেষ হওয়া ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার শিবিরে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ১১ লক্ষ ১৬ হাজার। তার মধ্যে ১০ লক্ষ ৩৯ হাজার আবেদন অনুমোদন পেয়েছে। এর মধ্যে তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তা সংখ্যা যথাক্রমে ১ লক্ষ ৩৬ হাজার এবং ২৮ হাজার ৬৯৬। এই প্রকল্পে তফসিলি জাতি ও উপজাতির উপভোক্তারা প্রতি মাসে ১ হাজার টাকা করে পান। বাকিরা পান ৫০০ টাকা করে। এই পর্যায়ে দুই ২৪ পরগনা, মালদা, নদিয়া এবং হুগলি জেলায় বেশি মহিলা আবেদন জানিয়েছেন।

২৬ এপ্রিল নবান্ন সভাঘরে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের আগে মুখ্যমন্ত্রী নতুন প্রাপকদের ব্যাংক একাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অর্থ সাহায্য পাঠাবেন। এর ফলে এই প্রকল্প খাতে বার্ষিক খরচ বেড়ে দাঁড়াচ্ছে ১৩ হাজার ২০০ কোটি টাকা।

একুশের বিধানসভা নির্বাচনে জিতে রাজ্যের মহিলাদের হাতে নগদের জোগান নিশ্চিত করতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছর সেপ্টেম্বর মাস থেকে ১ কোটি ৫৩ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সহায়তা পাঠিয়ে চালু হয়েছিল প্রকল্প। তারপর দুয়ারে সরকার শিবিরের মাধ্যমে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়। সবমিলিয়ে বর্তমানে উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৮ লক্ষ। বর্তমানে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে সরকারের খরচ হয় ১০৩০ কোটি টাকা। নতুন সাড়ে ১০ লক্ষ উপভোক্তা যুক্ত হওয়ায় প্রতি মাসে এই খাতে খরচ বাড়ছে প্রায় ৬০ কোটি টাকা। অর্থাৎ বছরে ৭২০ কোটি। বছরের শুরুতেই এই খাতে খরচের টাকা ধরে রাখা আছে। ফলে তা দিতে কোনও সমস্যা হবে না বলেই রাজ্যের অর্থ দফতর সূত্রে জানা গিয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি কন্যাশ্রী, রুপশ্রী, কৃষকবন্ধু, মেধাশ্রী, বিধবা ভাতা, ঐক্যশ্রীর মতো প্রকল্পের উপভোক্তাদেরও ওই একই দিনে টাকা পাঠানো হবে। ২২ লক্ষ নতুন উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে। আবার সদ্য চালু হওয়া ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সহ অন্যান্য সুবিধাও উপভোক্তাদের দেওয়া হবে।

আরও পড়ুন- চাঁদের পাশে ফের আলোর বিন্দু, এবার চন্দ্র-সঙ্গী কোন গ্রহ!

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...