Tuesday, April 7, 2026

এখনই গ্রে.ফতারি নয়,গরুপা.চার মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন আব্দুল লতিফ

Date:

Share post:

গরুপাচার মামলায় সাময়িক স্বস্তি পেলেন অন্যতম অভিযুক্ত আব্দুল লতিফ। ২৭ এপ্রিল পর্যন্ত গ্রেফতারি পরোয়ানার উপরে ‘রক্ষাকবচ’ পেলেন লতিফ।

সোমবার শীর্ষ আদালতে আব্দুল লতিফের মামলার শুনানি ছিল। প্রসঙ্গত নিম্ন আদালত আব্দুল লতিফের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আব্দুল লতিফ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে সেই আবেদনের শুনানি হয়। শীর্ষ আদালত লতিফকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিয়েছে। আপাতত তাঁকে গ্রেফতার করতে পারবে না সিবিআই (CBI)। ‘সিবিআইয়ের সঙ্গে সবরকম সহযোগিতা করছেন আব্দুল লতিফ’, জামিনের আবেদনে জানান আব্দুল লতিফের আইনজীবী।

তবে সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, এর মধ্যে আব্দুল লতিফকে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অফিসারদের জিজ্ঞাসাবাদ পর্বে সহযোগিতাও করতে হবে।

আরও পড়ুন- দেশের প্রথম জলাভূমির গণনা, তালিকার শীর্ষে বাংলা

Related articles

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...