Saturday, June 27, 2026

এপ্রিলের শেষে ফের তাপপ্রবাহ! হাওয়া অফিসের পূর্বাভাসে বাড়ছে আশ.ঙ্কা

Date:

Share post:

নতুন বাংলা বছরের প্রথম মাসের প্রথম কালবৈশাখী আর কিছু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal Weather) বিভিন্ন জেলায় হাওয়া বদল হতে শুরু করে দিয়েছে। সোমবার সকাল (Monday morning) থেকেই বেশ কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে বলে হাওয়া অফিস (Weather Department) সূত্রে খবর। তবে এই স্বস্তি যে সাময়িক সে আশঙ্কা আগেই করেছেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department) কর্তারা। সোম মঙ্গল মেঘলা আকাশ এবং বৃষ্টি চললেও বুধবার থেকে ফের প্রকৃতির রূপ বদল হবে। ২ থেকে ৩ ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে এবং এপ্রিলের শেষে ফের তাপপ্রবাহের (Heat Wave) সম্ভাবনা থাকছে।

বছরের গোড়া থেকেই গরমের দাপট বাড়তে শুরু করেছিল। উষ্ণ বসন্ত উৎসব বুঝিয়ে দিয়েছিল চৈত্র বৈশাখে প্রকৃতির দগ্ধ রূপ দেখতে হবে বঙ্গবাসীকে। গত এক সপ্তাহে যেভাবে তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে তাতে অসুস্থ হয়ে পড়েছিলেন অনেকেই। বৈশাখের আকাশে আচমকা মেঘের দেখা পেয়ে যাঁরা স্বস্তি পেয়েছেন, তাদের উদ্দেশ্যে হাওয়া অফিসের বার্তা এই সপ্তাহের মাঝামাঝি থেকেই ফের বাড়বে তাপমাত্রা। সেক্ষেত্রে ৪০ ডিগ্রির পারদ ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার থেকে মূলত আকাশ পরিষ্কার হবে। এক লাফে তাপমাত্রা ৩৭ থেকে ৪০ ডিগ্রি পর্যন্ত উঠবে। আগামী ছয়দিনে পশ্চিমাঞ্চলের তাপমাত্রা ব্যাপক পরিবর্তন হবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পর্যন্ত হতে পারে। যদিও তাপপ্রবাহের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...