Friday, June 26, 2026

বিজেপির ওয়াশিং মেশিন নয়, তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তাপস

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় নাম জড়িয়েছে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha)। সিবিআই (CBI) তাঁর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়েছে। ঘণ্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে। গ্রেফতারির আশঙ্কা থাকলেও, তা অবশ্য হয়নি। এদিকে, তিনি নির্দোষ, তাঁর বিরুদ্ধে দলের একাংশ চক্রান্ত করছে বলে অভিযোগ তাপসবাবুর। সিবিআই তাঁর বাড়িতে হানা দিলেও দলের কেউ খোঁজখবর নেননি বলে অভিমানের সুরও শোনা গিয়েছে তাঁর গলায়।

তাহলে কি দল ছাড়বেন তাপস সাহা? তাঁর দলত্যাগের সম্ভাবনার জোর জল্পনা শুরু হয়। তবে দল ছাড়ার কোনও প্রশ্নই নেই। অন্য দলেও নাম লেখানোর কোনও ইচ্ছা নেই তাঁর। তেহট্টে নিজের বাড়িতে বসে দল বদলের সম্ভাবনা সরাসরি নাকচ করে দেন তাপস সাহা। বলেন, “দল ছাড়ব কেন? আরে বাবা, দল যখন করছি, তখন বিজেপিতে যাওয়ার প্রসঙ্গই নেই।” ঘনিষ্ঠ মহলে তাপস জানিয়েছেন, দল ছাড়াটা কোনও সমাধান নয়। বরং, দলের মধ্যে থেকে নিজেকে নির্দোষ, নিরপরাধ প্রমাণ করতে চান তিনি। কারণ, এখন বিজেপিতে গেলেই প্রশ্ন উঠবে, তাহলে নিশ্চয় শুভেন্দু অধিকারীদের মতো চুরি-দুর্নীতি করে ওয়াশিং মেশিনে সাফ হতে এসেছেন, কাউকে এমন কথা বলার সুযোগ দিতে চান না তাপস। তাই তৃণমূলে থেকেই নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া তিনি।

দলের সঙ্গে তাপসের মনোমালিন্য, মান-অভিমান বা সংঘাত নতুন নয়। ২০১১ সালে পরিবর্তনের বিধানসভা ভোটে তেহট্ট থেকে দলের টিকিট না পেয়ে তাপস সাহা নির্দল প্রার্থী হিসেবে দাঁড়ান। সাময়িক ভাবে তৃণমূল তাঁকে বহিষ্কার করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তেহট্টে এসে জনসভা করেন। তৃণমূল প্রার্থীকে পিছনে ফেলে দেন নির্দল তাপস। পরে দল তাপসকে ফিরিয়ে নেয়। এরপর ২০১৬ ও ২০২১-এর ভোটে যথাক্রমে পলাশিপাড়া ও তেহট্ট কেন্দ্রে জিতে তৃণমূল বিধায়ক হন তিনি।

তাপসের দল ছাড়ার জল্পনায় জল ঢেলে দেন তৃণমূলের নদিয়া জেলা উত্তর সাংগঠনিক জেলা সভাপতি কল্লোল খাঁ। তিনি বলেন, “উনি (তাপস সাহা) দলকে ভালবাসেন। আমার মনে হয় না যে, তিনি অন্য রাজনৈতিক দলে যোগ দেবেন। এসব রটনা।”

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...