Monday, April 6, 2026

পাকিস্তানে পুলিশের দফতরেই বি*স্ফোরণ! নি.হত ১৩, জ.খম ৫০

Date:

Share post:

ফের জঙ্গিদের নিশানায় পাক পুলিশ। সিন্ধ, বালুচিস্তানের পরে এবার খাইবার-পাখতুনখোয়া প্রদেশে। সোমবার সন্ধ্যায় ওই প্রদেশের সোয়াট জেলার কাওয়াল শহরে সশস্ত্র পুলিশ বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল জঙ্গিরা। এই হামলায় মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১৩ জনের।জখম হয়েছেন ৫০ জন। তবে এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।

আরও পড়ুন:দেশের প্রথম জলাভূমির গণনা, তালিকার শীর্ষে বাংলা

সন্ত্রাস বিরোধী বাহিনীর অভিযান পরিচালনার জন্যই পাক পুলিশ দফতরের তরফে ওই ঘাঁটিটি গড়া হয়েছিল। পাক সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি খবরে দাবি করা হয়েছে, ওই এলাকায় সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) গোষ্ঠী এই হামলা চালিয়েছে। ঘটনার পরে এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ এবং সেনা।

সম্প্রতি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটি (ন্যাশনাল সিকিউরিটি কমিটি বা এনএসসি)-র বৈঠকে আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তানে প্রদেশে জঙ্গিদমন অভিযান জোরদার করার সিদ্ধান্ত হয়েছিল। ঘটনাচক্রে, তার পরেই বালুচিস্তানের রাজধানী কোয়েটার একটি পুলিশের গাড়িতে বিস্ফোরণ ঘটানো হয়।

 

 

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...