Monday, April 6, 2026

মোবাইলে গেম খেলতে গিয়ে মর্মা*ন্তিক পরিণতি শিশুকন্যার!

Date:

Share post:

মোবাইল বিস্ফোরণে (Mobile Phone Blast) মৃত্যু হল ৮ বছরের শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কেরলের তিরুভিলভামালা এলাকায়। মৃত শিশুকন্যা সোমবার রাতে খেলতেই খেলতে আচমকা ফোনটি মুখের কাছে আনা মাত্রই বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে (Hospital) নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।  চিকিৎসকেরা জানান, বিস্ফোরণে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শিশুকন্যার শরীরে ঊর্ধ্বাংশ। ঝলসে গেছে তাঁর মুখ। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে।

সোমবার রাত সাড়ে দশটা নাগাদ ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। ৮ বছরের আদিত্যশ্রী ক্লাস থ্রিতে পড়ত। মোবাইলে কী কারণে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ। পরীক্ষার জন্য ফোনের ধ্বংসাবশেষ বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে । পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...