Tuesday, February 24, 2026

IAS খু.ন: বিতর্কিত আইন এনে গ্যাংস্টার নেতাকে মুক্তি, সমালোচিত নীতীশ

Date:

Share post:

আইএএস(IAS) আধিকারিক খুনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্যাংস্টারকে মুক্তি দিতে বিতর্কিত আইন তৈরি করল বিহারের(Bihar) নীতীশ সরকার(Nitish Govt)। সবকিছু ঠিকঠাক থাকলে নীতীশ সরকারের পৃষ্টপোষকতায় শীঘ্রই জেল থেকে মুক্তি পাবে আইএএস খুনি আরজেডি নেতা তথা প্রাক্তন সাংসদ আনন্দ মোহন সিং(Anand Mohan Singh)। বিলকিস ধর্ষকদের মুক্তির ঘটনায় যখন গোটা দেশ উত্তাল ঠিক সেই সময়ে এই ঘটনা স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিহারের নীতীশ সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি(BJP)।

বিহারের গ্যাংস্টার হিসেবে পরিচিত আনন্দ মোহন সিং। ১৯৯৪ সালে এক দলিত আইএএসকে প্রকাশ্যে পুড়িয়ে মারার ঘটনায় দোষী সাব্যস্ত হন আনন্দ। ২০০৭ সালে তাঁকে ফাঁসির সাজা শোনায় এক স্থানীয় আদালত। পরে পাটনা হাই কোর্ট ফাঁসির সাজা কমিয়ে ওই RJD নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয়। তখন থেকে প্রায় ১৫ বছর জেলে আরজেডি নেতা। তবে সম্প্রতি জেলমুক্তির নিয়মে বেশকিছু বদল এনেছে বিহারের আরজেডি-জেডিইউ জোট সরকার। নয়া নিয়ম অনুযায়ী এখন থেকে সরকারি আমলা খুনে অভিযুক্তরাও সাজা মকুবের আওতায় আসবেন। এই আইন ব্যবহার করেই আনন্দকে মুক্তি দেবে বিহার সরকার। যা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করেছে।

বিহারে জোট সরকারের তরফে আনা এই আইনের তীব্র বিরোধিতায় সরব হয়েছে বিজেপি। এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা অমিত মালব্য বলেন, “নীতীশ কুমার নতুন করে গ্যাংস্টারদের সঙ্গে ঘর করা শিখছেন শুধু ক্ষমতা দখল করে রাখার জন্য বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য।” বর্তমানে ছেলের বিয়ের জন্য প্যারোলে মুক্তি রয়েছেন আনন্দ মোহন সিং। জেল মুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো উচ্ছ্বসিত তিনি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “দ্রুত রাজনৈতিক জীবনে ফিরতে চাই। বিজেপিতেও অনেকে আছেন, যারা জানেন আমি কোনও অন্যায় করিনি।”

spot_img

Related articles

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...

সারদা-নারদা থেকে সাম্প্রদায়িক উস্কানি! শুভেন্দুর কুকীর্তি নিয়ে ‘চার্জশিট’ প্রকাশ তৃণমূলের

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আক্রমণ শানাতে এবার সরাসরি ‘চার্জশিট’ প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। সারদা-নারদা মামলা থেকে...

জুতো দেখিয়ে ‘চোর’ স্লোগান! BLO-দের বিক্ষোভের মুখে দলবদলু বিরোধী দলনেতা

নির্বাচন কমিশনের(Election commission) অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়ায় (sir protest ) রাজ্যে প্রাণ হারিয়েছেন অনেকে। ভোটার থেকে বিএলও- তালিকায় আছেন...

মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা।  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান...