Wednesday, June 24, 2026

সোনাক্ষিকে ‘বৌদি’ বলছেন সলমনের বোন! বিটাউনে বিয়ের ফিসফাস

Date:

Share post:

মায়ানগরী জুড়ে প্রজাপতির আনাগোনা একটু বেশিই বেড়েছে। পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ের গুঞ্জনের মাঝেই বলিউডি ‘ দাবাং গার্ল ‘ শিরোনামে উঠে এলেন। মেয়ের বিয়ে নিয়ে ‘ খামোশ ‘ বাবা শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha)। কিন্তু যেভাবে সলমনের বোন সোনাক্ষিকে (Sonakshi Sinha) বৌদি বলে ডাকতে শুরু করেছেন, তাতে খুব তাড়াতাড়ি অভিনেত্রীর গায়ে বিয়ের জল পড়ল বলে! কিন্তু পাত্র কে? ইদের পার্টিতেও প্রেমিকের সঙ্গেই দেখা গিয়েছে শত্রুঘ্ন সিন্‌হার কন্যাকে। সলমনের (Salman Khan) বোন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের পাতায় পাতায় সেই ছবি পোস্ট করেছিলেন। তবে আপাতত তা ‘ ডিলিটেড’ । সোনাক্ষি ঘনিষ্ঠরা বলছেন প্রকাশ্যে প্রেমের ইস্তেহার প্রকাশ্যে নারাজ নায়িকা। যদিও সলমনের কাছের মানুষ জ়াহির ইকবালই (Zahir Iqbal) যে শত্রুঘ্ন সিনহার হবু জামাই বলিউডের কাছে তা বেশ স্পষ্ট। এখন পালা অফিসিয়াল ঘোষণার।

২০২২ থেকেই সোনাক্ষি আর জাহিরের সম্পর্কের গুঞ্জন শুরু হয় বিটাউনে। কেউ এটা নিয়ে কথা না বললেও অস্বীকার করেননি লাভ বার্ডস। সম্প্রতি অর্পিতা খান শর্মা ইদের পার্টিতেও দুজনকে আমন্ত্রণ জানান। এই প্রথম ক্যামেরার সামনে এক ফ্রেমে ধরা দেন সোনাক্ষি- জাহির। ‘লুটেরা’ অভিনেত্রী প্রেম লুটিয়েছেন জ়াহির ইকবালের কাছে তা অবশ্য সলমন পরিবারের কারোর কাছে অজানা নয়। পার্টির একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সোনাক্ষিকে ‘বৌদি’ বলে সম্বোধন করেন অর্পিতা (Arpita Khan Sharma)। এখন চারহাত কত দ্রুত এক হয় সেটাই দেখার।

 

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...