Wednesday, June 24, 2026

ভোটমুখী কর্নাটকে আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার বিদেশি মুদ্রাসহ কোটি কোটি টাকা

Date:

Share post:

ভোটমুখী কর্নাটকে(Karnataka) ফের উদ্ধার কোটি কোটি টাকা। কর্নাটকের এক সরকারি কর্তার বাড়িতে হানা দিয়ে কোটি কোটি টাকা ও প্রচুর সোনা দানা উদ্ধার করল লোকায়ুক্ত(Lokayukta)। জানা গিয়েছে, যার বাড়ি থেকে আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন এই বিপুল সম্পত্তি উদ্ধার হয়েছে তার নাম গঙ্গাধরাইয়া কেএল(Gangadharaiya KL)। তিনি বৃহৎ ব্যাঙ্গালুরু মহানগর পালিকার(BBMP) এক উচ্চপদস্থ কর্তা।

বিবিএমপির শহর পরিকল্পনা বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর গঙ্গাধরাইয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। সেইমতো সোমবার তল্লাশি অভিযানে নামে লোকায়ুত্ব। প্রায় ১৪ টি জায়গায় চলে তল্লাশি অভিযান। এই ১৪ টি জায়গার প্রতিটি গঙ্গাধরাইয়ার নিজের নামে অথবা কোনও নিকট আত্মীয়ের নামে। তদন্তকারীদের দাবি অভিযান চালিয়ে তার বাড়ি অফিস ফ্ল্যাট থেকে ১ কোটি ৪৭ হাজার টাকার নগদ, যার মধ্যে রয়েছে দশ হাজার মার্কিন ডলার, ১১৮০ আমির শাহি দিরহাম, ৩৫ ইজিপশিয়ান পাউন্ড ও বিপুল পরিমাণ সোনা, রুপো, হিরে উদ্ধার হয়েছে। অলংকার এর মধ্যে রয়েছে, ১৪৩১ দাম সোনার গহনা, ৮কেজি ৭০০ গ্ৰাম রুপোর জিনিসপত্র ও কিছু হিরে। এছাড়া বসতবাড়ির পাশাপাশি দেড় কোটি টাকা বাজার মূল্য পাঁচ একরের একটি কৃষি জমি ও মোলের শরমে ৩ কোটি ৬৫ টাকা মূল্যের সম্পত্তি রয়েছে এই ব্যক্তির। এছাড়াও দুটি লকার রয়েছে তার যার চাবি এখনো তদন্তকারীরা হাতে পাননি ফলে সেখানে কি আছে তা জানতে উদগ্রী তদন্তকারীরা।

উল্লেখ্য, ১০ মে থেকে কর্নাটকে নির্বাচন। নির্বাচনে বেআইনি অর্থ আটকাতে জায়গায় জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে নির্বাচন কমিশন। যেখান থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে বিপুল অর্থ। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বেঙ্গালুরু থেকে উদ্ধার হল আয়ের সঙ্গে সঙ্গতি বিহীন বিপুল পরিমাণ অর্থ।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...