Wednesday, March 18, 2026

‘বাংলার বাড়ি’ প্রকল্পে উপভোক্তাদের হাতে ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন ফিরহাদ

Date:

Share post:

বস্তিতে বসবাসকারী মানুষদের থাকার সুব্যবস্থা করার জন্য ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই প্রকল্পের আওতায় বুধবার বেহালা পর্ণশ্রীর বস্তি এলাকার বাসিন্দাদের ফ্ল্যাটের চুক্তিপত্র হস্তান্তর করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এক অনুষ্ঠানে চুক্তিপত্র সহ চাবি’ সুবিধাভোগীদের হাতে তুলে দেন মন্ত্রী।

এদিন চুক্তিপত্র হস্তান্তরের পর ফিরহাদ হাকিম বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরসভা এলাকায় বস্তিতে বসবাসকারী মানুষদের ফ্ল্যাট দেওয়ার জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করেছেন। এরফলে তারা আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন। আমরা চুক্তিপত্র সুবিধাভোগীদের কাছে হস্তান্তর করেছি।’ একইসঙ্গে তিনি জানান, এগুলি বস্তি পুনর্বাসন প্রকল্পের অধীনে নির্মিত হয়েছে।ফ্ল্যাটগুলি তৈরি করা হয়েছে সেগুলি ৩২০ স্কোয়ার ফুটের। এক একটি ফ্ল্যাটে রান্নাঘর, বাথরুম এবং বারান্দা রয়েছে। ফিরহাদ জানান, চুক্তি অনুযায়ী প্রাপকদের একটি সোসাইটি গঠন করতে হবে এবং ভবন, পাম্প হাউস, কমন প্যাসেজ প্রভৃতি বিষয়ে হাউজিং কমপ্লেক্স রক্ষণাবেক্ষণ করতে হবে। সুবিধাভোগীরা কমপক্ষে ১৫ বছর এই ফ্ল্যাট বিক্রি করতে পারবেন না। তবে এই সময় পর প্রাপকরা মালিকানার অধিকার পাবেন। তখন তার তাদের ফ্ল্যাট বিক্রি করতে পারবেন।

আরও পড়ুন- রাজ্যের লোকায়ুক্ত পদে মেয়াদ বাড়াল অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের

spot_img

Related articles

ড্রোন আতঙ্ক! একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার, তদন্তে পুলিশ

একই দিনে দক্ষিণবঙ্গের ২ জেলায় উদ্ধার দুই ভিন্ন ধরনের ড্রোন (Drone)। একটি সমুদ্রতটে ও অন্যটি ধানক্ষেতে। দক্ষিণ ২৪...

মেহেন্দির রঙে বাড়ছে জল্পনা, এবার কি ছাদনাতলায় দেব-রুক্মিণী!

দীর্ঘদিনের প্রেম। কিন্তু বিয়ে করবেন কবে? টলিউডের পাওয়ার কাপল দেব (Dev)-রুক্মিণীকে (Rukmini) নিয়ে এই প্রশ্ন দীর্ঘদিনের। আর সব...

দিল্লি অগ্নিকাণ্ডে মৃত ৯: আর্থিক সহায়তা ঘোষণা প্রধানমন্ত্রীর, তদন্তের নির্দেশ রেখার 

দিল্লির পালাম মেট্রো স্টেশন সংলগ্ন এক বহুতলে বিধ্বংসী (Delhi Fire Tragedy) অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ শিশুসহ...

বাংলায় বিজেপি মূষিকের থেকেও ছোট হয়ে যাবে: দাবি কংগ্রেস সাংসদ অভিষেক মনু সাংভির

শাসক থেকে বিরোধী একাধিক দল বিধানসভা নির্বাচনে বাংলায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে। একমাত্র শাসকদল তৃণমূল কংগ্রেস সব আসনে...