Sunday, June 28, 2026

শনি ও রবির রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রাস্তা

Date:

Share post:

মেরামতির কাজের জন্য আগামী ২৯ এপ্রিল, শনিবার এবং ৩০ এপ্রিল, রবিবার রাতে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতুর যান চলাচল ব্যবস্থা।লালবাজার তরফে জানানো হয়েছে, শনিবার রাত ১২টা থেকে পরের দিন সকাল ৬টা এবং রবিবার রাত ১১টা থেকে পরের দিন ভোর ৫টা পর্যন্ত বন্ধ থাকবে এই সেতু। তবে সেতু বন্ধ থাকাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে মঙ্গলবার কলকাতা পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠক করেন হাওড়া, ব্যারাকপুর এবং ডায়মন্ড হারবার জেলার পুলিশকর্তারা।এমনকি বিকল্প হিসেবে কোন কোন রাস্তা ব্যবহার করা যাবে সেনিয়েও বৈঠকে আলোচনা হয়।

আরও পড়ুন:অ.গ্নিকাণ্ডের পর বিদ্যুৎহীন মেডিক্যাল কলেজ! মোবাইলের আলোয় সফল অস্ত্রোপচার ডাক্তারদের

লালবাজার জানিয়েছে, যে সব পণ্যবাহী লরি এখন বেহালা-আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতু দিয়ে যাতায়াত করে, সেগুলিকে ওই দু’দিন হসপিটাল রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার পাঁচ মাথার মোড়, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু দিয়ে পাঠানো হবে। টালিগঞ্জ-ভবানীপুরের দিক থেকে আসা লরি বা ট্রাককে এক্সাইড মোড়, ধর্মতলা হয়ে নিবেদিতা সেতুতে পাঠানো হবে ওই একই রুটে। আবার বন্দর এলাকা থেকে যে সব লরি এবং ট্রাক শহরের বাইরে যায়, তাদের হেস্টিংস মোড় থেকে ঘুরিয়ে স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা হয়ে পাঠানো হবে নিবেদিতা সেতুতে। এক পুলিশকর্তা জানান, ছোট গাড়িকে সেতুতে উঠতে দেওয়া হবে না। সেগুলি স্ট্র্যান্ড রোড এবং হাওড়া সেতু হয়ে যাতায়াত করবে।

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...