Wednesday, June 24, 2026

রিঙ্কুর কাছে পাঁচ ছক্কা খেয়ে অসুস্থ হয়ে যান যশ দয়াল, কমেছে ওজনও, জানালেন হার্দিক

Date:

Share post:

চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের ম‍্যাচ সবার মনেই দাগ কেটেছে। সৌজন্যে কেকেআরের ক্রিকেটার রিঙ্কু সিং-এর দুরন্ত ইনিংস। সেই ম্যাচে গুজরাত টাইটান্সের হয়ে শেষ ওভারটি করতে এসেছিলেন যশ দয়াল, আর সেই ওভারে ম্যাচ জিততে কেকেআরের দরকার ছিল ২৯ রান। যশ দয়ালের সেই ওভারে রিঙ্কু সিং পরপর পাঁচটি ছক্কা মেরে নাইটদের জয় নিশ্চিত করেন। আর তারপর থেকেই গুজরাতের হয়ে একটাও ম‍্যাচ খেলেননি যশ। যশ নাকি সেই ম‍্যাচের পর ৯ কেজি ওজন কমান। মুম্বই ম‍্যাচে এমনটাই জানালেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তিনি বলেন, নাইটদের বিরুদ্ধে ম্যাচের পর থেকে যশ দয়ালের শরীর অসুস্থ হয়ে যায়।

এই নিয়ে হার্দিক বলেন,” কেকেআরের বিরুদ্ধে ম্যাচের পর যশ দয়াল প্রায় ১০ দিন অসুস্থ ছিলেন, তাঁর ওজন প্রায় আট থেকে নয় কেজি কমেছে। তবে তিনি নিজের জন্য কঠোর পরিশ্রম করছেন এবং শীঘ্রই ফিরে আসবেন।”

আরও পড়ুন:আইপিএল-এ ফর্মে নেই রোহিত, বিরাট টোটকা গাভাস্করের


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...