Tuesday, March 31, 2026

জেল থেকে মুক্ত দলিত IAS খু.নে দোষী সাব্যস্ত আনন্দ মোহন, বিতর্কের মুখে নীতীশ সরকারের ভূমিকা

Date:

Share post:

জেলাশাসককে (District Magistrate) খুনের অভিযোগ উঠেছিল বিহারের প্রাক্তন সাংসদের বিরুদ্ধে। আর এবার প্রবল বিতর্ক-সমালোচনার মাঝেই জেল থেকে মুক্তি পেলেন বিহারের প্রাক্তন সাংসদ তথা আইএএস অফিসার (IAS Officer) খুনের মামলায় অভিযুক্ত আনন্দ মোহন সিং (Anand Mohan Singh)। ১৯৯৪ সালে আইএএস অফিসার জি কৃষ্ণাইয়ার গণপিটুনিতে হত্যা মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন সাংসদ আনন্দ মোহন সিং। তাঁকে প্রথমে মৃত্যুদণ্ড ও পরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়।

এদিকে সম্প্রতি বিহারের নীতীশ কুমার সরকার (Nitish Kumar Government) কারা বিধিতে বড়সড় পরিবর্তন আনে। যার জেরে আনন্দ মোহন সিং সহ ২৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। আর বিহার সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন আইএএস সংগঠন (IAS) থেকে শুরু করে নিহত আইএএস পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক নেতারা। এরপর হাজারো বিতর্কের মাঝে বৃহস্পতিবার জেল থেকে মুক্তি পেলেন আনন্দ মোহন সিং।

তবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভাবমূর্তি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি (BJP)। জোটসঙ্গী আরজেডির (RJD) চাপেই এই সিদ্ধান্ত কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে তারা। অন্যদিকে, আনন্দ জাতিগতভাবে রাজপুত। আর সেকারণেই বিহারে ভোটের অঙ্কে গুরুত্বপূর্ণ রাজপুতদের মন জয়ের জন্যই লোকসভা ভোটের আগে এই পদক্ষেপ কি না, তা নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা। উল্লেখ্য, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আনন্দ মোহন সম্প্রতিই প্যারোলে মুক্তি পেয়েছিলেন ছেলের বাগদানের অনুষ্ঠানের জন্য। গত ২৪ এপ্রিল ছেলের বাগদানের অনুষ্ঠানের দিনই আনন্দ মোহন জানতে পারেন, ৩০ বছর পুরনো মামলায় তিনি জেল থেকে পাকাপাকি মুক্তি পাচ্ছেন।

 

 

Related articles

LPG সিলিন্ডার ঘাটতির গুজব ঘিরে নতুন সাইবার প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় সাইবার সংস্থা

দেশে এলপিজি সিলিন্ডারের ঘাটতি নিয়ে ছড়ানো গুজবকে হাতিয়ার করে শুরু হয়েছে নতুন ধরনের সাইবার প্রতারণা (LPG Scam)। যা...

সাড়ে ৩০০ কোটির সাইবার প্রতারণা মামলা! পুলিশের জালে শিল্পপতি পবন রুইয়া 

দীর্ঘ টালবাহানা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে সাড়ে ৩০০ কোটি টাকার সাইবার জালিয়াতি মামলায় গ্রেফতার হলেন প্রখ্যাত শিল্পপতি...

থলে ভর্তি ফর্ম 6 নিয়ে ECO-তে! ভিডিও দেখিয়ে গর্জে উঠল তৃণমূল

নির্বাচন কমিশনের অফিসে ফের থলে ভর্তি কাগজ জমা। সেটাতে ফর্ম 6 রয়েছে- এই অভিযোগ তুলে মঙ্গলবার সকাল থেকে...

IPL: লক্ষ্য লখনউয়ের হয়ে সেরাটা দেওয়া, অবসর ভাবনা মাঠের বাইরে পাঠালেন শামি

আইপিএলের (IPL) আগে আন্তজার্তিক ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে দীর্ঘদিন ব্রাত্য...