Wednesday, June 24, 2026

‘মন কী বাত’ শুনুন! প্রধানমন্ত্রীকে কটাক্ষ ধর্নায় বসা কুস্তিগিরদের

Date:

Share post:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মনের কথা জানানোর আর্জি জানাল ভারতীয় কুস্তিগিররা।

প্রধানমন্ত্রীর কাছে আর্জি রেখে সাক্ষী মালিক বলেন,” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্যর বারবার করে বেটি বাঁচাও এবং বেটি পড়াও-র উপরে জোর দিয়ে থাকেন। উনি সকলের মনের কথা শোনেন। তিনি কি আমাদের মনের কথা শুনবেন। পদক জেতার পরে তিনি নিজের বাড়িতে আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রত্যেককে সম্মান জানিয়ে নিজের মেয়ে বলে আমাদের পরিচয় দিয়েছিলেন। আজ প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আমাদের মনের কথাও শুনুন।”

সাক্ষীর পাশাপাশি দেশের আরও এক মহিলা কুস্তিগির বিনেশ ফোগাটও একই আর্জি করেন। তিনি বলেন,” আমাদের কাছে সেই মানুষগুলির ফোন নম্বর নেই, যাঁদের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে নিজেদের এই অবস্থার কথা জানাতে পারি। তাই সংবাদামাধ্যেমের মারফত আমরা তাঁর কাছে এই বার্তা পাঠাতে চাই। মনের দিক থেকে আমরা মৃতপ্রায় হয়ে গিয়েছি। আশা করি, আমাদের কান্না এবার তাঁর কানে পৌঁছবে।”

এদিকে প্রতিবাদী কুস্তিগিরদের পাশে দাঁড়িয়েছেন অলিম্পিক্সে সোনা জয়ী শুটার অভিনব বিন্দ্রা। তিনি টুইট করে বলেন,”খেলোয়াড় হিসেবে আমরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য কঠোর পরিশ্রম করি। এটা অত্যন্ত দুঃখের যে, জাতীয় কুস্তি সংস্থার প্রশাসকদের বিরুদ্ধে হেনস্থার প্রতিবাদে রাস্তায় বসে রয়েছেন। আমি এদের সঙ্গেই রয়েছি।”

আরও পড়ুন:জয়ে ফিরল কলকাতা, আরসিবিকে হারাল ২১ রানে, দুরন্ত ইনিংস জেসন রয়ের


 

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...