Friday, June 19, 2026

শিক্ষা দফতরেও নতুন কমিশন! পরিকল্পনা রাজ্য সরকারের

Date:

Share post:

বেসরকারি স্কুলের বেতন-সহ বিভিন্ন বিষয় নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার স্বাস্থ্য কমিশনের ধাঁচে পৃথক কমিশন গঠনের পরিকল্পনা নিয়েছে। বুধবার তেমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষা দফতর (Education Department) সূত্রের খবর, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা দফতরেও নতুন কমিশন তৈরি করা হতে পারে।

বুধবার নবান্নে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, সচিব এবং জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) অভিযোগ করেন, রাজ্যের বহু বেসরকারি স্কুল সরকারের নির্দেশিকা মানছে না। এই বিষয়ে সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারি করা অতি গরমের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণার বিষয়টি তুলে ধরেন শিক্ষামন্ত্রী। বলেন, বহু বেসরকারি স্কুল (School) রাজ্যের এই নির্দেশ মানেনি। শিক্ষামন্ত্রীর এমন অভিযোগের পর বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য বেসরকারি স্কুলগুলিকে নিয়ে ‘শিক্ষা কমিশন’ গঠন করা যায় কি না তা দেখার জন্য মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর আগেও রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই সময় বিষয়টি নিয়ে আর এগোনো হয়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শীঘ্রই মুখ্যসচিব বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

 

 

 

Related articles

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...

জেনে নিন আজকের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শুক্রবার (১৯ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন...

কেমন আছেন মেসির বাবা, বিবৃতি দিল পরিবার

মাঠে একের পর এক সাফল্যের মুহূর্ত উপহার দিলেও ব্যক্তিগত জীবনে কঠিন সময়ের মুখোমুখি লিওনেল মেসি (Lionel Messi)। সম্প্রতি...

চরম হতাশা-মানসিক অবসাদ!পরীক্ষার তিন দিন আগেও আত্মঘাতী নিট পরীক্ষার্থী

আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে নিট-ইউজি পরীক্ষার রি-টেস্ট। এই পরীক্ষা শুরু হওয়ার আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে...