Friday, June 19, 2026

কেকেআরের কাছে ম‍্যাচ হেরে ক্ষুব্ধ কোহলি, একহাত নিলেন দলের ক্রিকেটারদের

Date:

Share post:

বুধবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে ২১ রানে হারে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। আরসিবির হয়ে একা লড়াই চালান অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু শেষমেশ নীতীশ রানাদের কাছে হারে আরসিবি। আর এই হারের পরই ক্ষুব্ধ ব‍্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি। একহাত নিলেন দলের ক্রিকেটারদের।

কেকেআরের কাছে ম‍্যাচ হারের পর কোহলি বলেন,” সত্যি বলতে ম্যাচটা আমরা ওদের উপহার দিলাম। যোগ্য দল হিসাবেই আমরা হেরেছি এবং ওদের চোখের সামনে জিততে দেখেছি। এই রান তাড়া করতে গেলে যে ধরনের ক্রিকেট খেলা দরকার তার ধারেকাছে ছিলাম না আমরা। ম্যাচের দিকে তাকালে বুঝবেন, আমরা কোনও সুযোগই কাজে লাগাতে পারিনি। কত গুলো ক্যাচ ফেলেছি, যার জন্য অম্তত ২৫-৩০ রান অতিরিক্ত হয়েছে।”

এখানেই না থেমে কোহলি আরও বলেন,” স্কোরবোর্ডে যা রয়েছে, কীভাবে চেজ করা যাবে সেটাই ছিল মোদ্দা কথা। উইকেট পড়তে থাকলেও একটা পার্টনারশিপ আমাদের জয় এনে দিতে পারত। জয়ের জন্য স্রেফ একটা পার্টনারশিপ দরকার ছিল। সোজা উইকেট ছুঁড়ে দেওয়া মোটেই উচিত হয়নি আমাদের। আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। ”

আরও পড়ুন:কোচের সম্মতিতেই দল গঠন ইস্টবেঙ্গলের


 

Related articles

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...