নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) দ্বারস্থ হল ককরোচ জনতা পার্টি (CJP)। প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা বাতিল ও পুনঃপরীক্ষার সিদ্ধান্তের জেরে তৈরি হওয়া পরিস্থিতির জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে (Education Minister Dharmendra Pradhan) দায়ী করে তাঁর অপসারণের দাবি জানিয়েছে সংগঠন। একইসঙ্গে সাম্প্রতিক ঘটনায় আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারগুলির জন্য আর্থিক সহায়তার আবেদনও জানানো হয়েছে।
আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির
Sponsored

দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) প্রধানমন্ত্রীকে লেখা এক খোলা চিঠিতে দাবি করেছেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রতি ছাত্রছাত্রী ও অভিভাবকদের আস্থা ফিরিয়ে আনতে হলে জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তাঁর বক্তব্য, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা ঘিরে এত বড় বিতর্কের পরও যদি কোনও প্রশাসনিক দায় নির্ধারণ না হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা যাবে। সেই কারণেই শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি আরও জোরালোভাবে তুলেছে সিজেপি।
অন্যদিকে, চিঠিতে পরীক্ষার্থীদের আত্মহত্যার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সংগঠনের দাবি, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং পুনরায় পরীক্ষার চাপ বহু পরীক্ষার্থীর উপর তীব্র মানসিক প্রভাব ফেলেছে। এই পরিস্থিতিতে যেসব পরিবার সন্তান হারিয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য কেন্দ্রের কাছে প্রতিটি পরিবারকে এক কোটি টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার আবেদন জানানো হয়েছে।
নিট বিতর্কের পর থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব ককরোচ জনতা পার্টি। দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ কর্মসূচিও করেছে তারা। অভিজিৎ দীপকের বক্তব্য, বিষয়টি শুধুমাত্র একটি পরীক্ষা বা প্রশাসনিক ত্রুটির মধ্যে সীমাবদ্ধ নয়। এটি দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ এবং শিক্ষাব্যবস্থার বিশ্বাসযোগ্যতার সঙ্গেও জড়িত।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from দেশ
View All →
কোথায় কত দাম পেট্রোল-ডিজেলের দেখে নিন এক নজরে
21h ago

স্নো লেপার্ড সাফারি, বড় ঘোষণা লাদাখের লেফটেন্যান্ট গভর্নরের
21h ago

প্রশ্ন ফাঁসে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ, বিধানসভা অভিযানের ডাক ঝাড়খণ্ডের পড়ুয়াদের
22h ago

মাদকের আড্ডা, পড়ুয়াকে দিয়ে বিষ্ঠা সাফ! মধ্যপ্রদেশে প্রকাশ্যে প্রধান শিক্ষকের ঘৃণ্য কীর্তি
1d ago

CBI তদন্তে নারাজ হেমন্ত সরকার, আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পড়ুয়াদের
1d ago







