Friday, June 26, 2026

Weather: পড়ন্ত বেলায় ঝেঁপে বৃষ্টি, অকাল সন্ধে মহানগরীতে!

Date:

Share post:

সকাল থেকে যেভাবে গরম বাড়ছিল তাতে একটানা ঝেঁপে বৃষ্টির (Heavy Rain) প্রার্থনা করছিলেন সকলেই। বরুণ দেবতা খুশি হয়ে আশীর্বাদ করলেন দুপুরের খানিক পরেই। বিকেল ৪টে নাগাদ বুলেটিন প্রকাশ করে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছিল, আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে কলকাতা-সহ (Rain in Kolkata) পাঁচ জেলায় ঝড়বৃষ্টি হবে। ততক্ষণে অবশ্য কয়েক পশলা ঝরতে শুরু করেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। গাইঘাটা থেকে শিলাবৃষ্টির খবর মিলেছে। বীরভূমে (Birbhum) বৃষ্টি ভিজে শুটিং ফাঁকি দিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া(Actress Dwitipriya)। এবার কলকাতায় (Kolkata) বৃষ্টি আসা ছিল সময়ের অপেক্ষা। হলও তাই, স্বস্তির বৃষ্টি নামল কলকাতায় (Rain in Kolkata)।

কলকাতা, হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি কোথাও ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বীরভূমের বোলপুর এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় শিলাবৃষ্টি হয়েছে। বৈশাখের মাঝামাঝিতে স্বস্তির বৃষ্টি শুরু হয়েছিল। সোমবার দুপুর থেকে আবার পরিবর্তন লক্ষ্য করা গেলেও মঙ্গল বুধে গরম বাড়ছিল। এবার বৃহস্পতিবারে ঠান্ডা হলো কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তাপপ্রবাহের সম্ভাবনা না থাকলেও এই বৃষ্টির জেরে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে বলেই আশা করছেন হাওয়া অফিসের কর্তারা।

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...