Friday, June 26, 2026

জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশে কয়লা পাচার কাণ্ডে জামিনে থাকা বিকাশ মিশ্রকে নিজেদের হেফাজতে পেল না সিবিআই।ই। শুক্রবার আসানসোল সিবিআই আদালতে বিকাশ মিশ্রকে ৪ দিনের নিজেদের হেফাজতে চায় সিবিআই। এরপরই বিকাশের আইনজীবী জানতে চান, তাহলে পঞ্চম দিন বিকাশের কী হবে। এই প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেনি সিবিআইয়ের আইনজীবী।
গত বছর ১৫ অগাস্ট সিবিআইয়ের হাতে গ্রেফতার হন বিকাশ মিশ্র। সিবিআই হেফাজত শেষে বিকাশ জেলে গেলে সিবিআই আদালতে আবেদন করে যে বিকাশ মিশ্র বারবার শারীরিক অসুস্থতার কথা বলে জেরা এড়াচ্ছেন। নিয়মিত তাঁর শারীরিক পরীক্ষা করতে চায় সিবিআই। আবেদনের প্রেক্ষিতে সিবিআইকে ৪৮ ঘণ্টা অন্তর বিকাশের স্বাস্থ্য পরীক্ষার অনুমতি দেয় আদালত। সেই নির্দেশ অনুসারে গত ৩১ অগাস্ট প্রেসিডেন্সি জেলে গিয়ে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করেন সিবিআইয়ের চিকিৎসক। ৩ সেপ্টেম্বর ফের সিবিআই জেলে বিকাশের স্বাস্থ্য পরীক্ষা করতে গেলে সুপার বাধা দেন বলে অভিযোগ।যার জেরে সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করে সিবিআই। সেই মামলার শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানান, জেলে সমস্ত বন্দির প্রতি সমান আচরণ করতে হবে। সুপার বিনয় মিশ্রকে যে বাড়তি সুবিধা দিয়েছেন তা উদ্বেগের।
এই মামলায় গত ২২ সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে ক্ষমা চেয়েছিলেন জেল সুপার। কিন্তু আদালত তাঁকে ক্ষমা করবে না। রাজ্যের সব থেকে বড় জেলের সুপারের এই আচরণ গ্রহণযোগ্য নয়। বিকাশ সুস্থ হওয়ার পরেও কেন তাঁকে হাসপাতালে রাখা হল? জেনে বুঝে বিকাশকে হাসপাতালে রেখে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছেন জেলের সুপার। তাকে বার বার হাসপাতালে পাঠিয়ে আদালতের নির্দেশ অমান্য করেছেন সুপার। সেই মামলাতেই এদিন জামিনে থাকা বিকাশ মিশ্রকে চারদিনের হেফাজতে চেয়েছিল সিবিআই, যা নাকচ করে দেন বিচারক।

 

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...