Saturday, April 4, 2026

জিজ্ঞাসাবাদ করতে এবার সত্যপালের বাড়িতে সিবিআই

Date:

Share post:

বিমা দুর্নীতি মামলায় সমন পাঠানো হলেও হাজিরা না দেওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য এবার জম্মু কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের(Satyapal Malik) বাড়ি পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, এই মামলা সংক্রান্ত বেশকিছু প্রশ্নের উত্তর জানতেই শুক্রবার ১১টা ৪৫ মিনিটে দিল্লির সোম বিহারে তাঁর বাড়িতে পৌঁছন আধিকারিকরা। যদিও বিরোধীদের অভিযোগ, পুলওয়ামা কাণ্ডে সরকার বিরোধী মন্তব্যের জন্যই মোদি সরকারের(Modi Govt) প্রতিহিংসার শিকার প্রাক্তন রাজ্যপাল(Ex Govornor)।

উল্লেখ্য, জম্মু ও কাশ্মীরের সরকারি কর্মীদের জন্য একটি মেডিক্যাল স্কিম চালু করেছিল রিলায়েন্স। ২০১৮ সালে সেখানকার রাজ্যপাল থাকাকালীন সেই সংক্রান্ত চুক্তি বাতিল করেছিলেন সত্যপাল (Satyapal Malik)। বিমা স্কিমটিতে গরমিলের অভিযোগ তোলেন তিনি। এই মামলায় অনিল আম্বানির রিলায়েন্স জেনারেল বিমা এবং ত্রিনিতি রিইনসিওরেন্স ব্রোকারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। সেই মামলা সংক্রান্ত কিছু প্রশ্নের জবাবের খোঁজেই সত্যপাল মালিককে সম্প্রতি সমন পাঠিয়েছিল সিবিআই (CBI)। ২৮ এপ্রিল শুক্রবার ছিল তাঁর হাজিরার দিন। তবে তিনি হাজিরা না দেওয়ায় এদিন সত্যপালের বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...