Wednesday, June 24, 2026

দেশে ফিরে গেলেন কেকেআর ক্রিকেটার লিটন দাস

Date:

Share post:

দেশে ফিরে গেলেন লিটন দাস। পারিবারের কোনও সদস্যের অসুস্থতাজনীত কারণেই দেশে ফিরে গেলেন তিনি। এদিন এমনটাই জানান হল কেকেআরের পক্ষ থেকে। ৯ এপ্রিল আইপিএল খেলতে কলকাতায় এসেছিলেন তিনি। আর শুক্রবারই ফিরে গেলেন বাংলাদেশ।

কেকেআরের তরফে এই সময় লিটনের পাশে থাকার কথা জানানো হলেও তিনি পুনরায় আইপিএলে ফিরবেন কিনা, সে বিষয়ে কিছু উল্লেখ করেনি। উল্লেখ্য, চলতি আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটি মাত্র ম্যাচে মাঠে নামার সুযোগ হয় বাংলাদেশের তারকা ক্রিকেটারের।

দেশের হয়ে টেস্ট খেলার জন্য আইপিএলের শুরুতে ভারতে আসতে পারেননি লিটন। লিটন কলকাতা এসেছিলেন ৯ এপ্রিল। সেই রবিবার গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। এদিকে ২৯ এপ্রিল, শনিবার গুজরাতের বিরুদ্ধে ইডেনে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচে নামার আগের দিনেই দেশে ফিরলেন লিটন।

আরও পড়ুন:ধর্নায় থাকা কুস্তিগিরদের পাশে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়, দাঁড়ালেন নীরজ চোপড়াও


 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...