Saturday, June 20, 2026

ফের পয়েন্ট নষ্ট করল ম্যান ইউ, চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন অনিশ্চিত

Date:

Share post:

ফের পয়েন্ট নষ্ট করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড । টটেনহ্যামের বিরুদ্ধে দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ ড্র করল এরিক টেন হাগের দল। দুই পয়েন্ট মাঠেই রেখে এলেন মার্কাস র‍্যাশফোর্ড, ব্রুনো ফার্নান্ডেজরা। এই ম্যাচ জিতলে শেষ চারে লিগ শেষ করে চ্যাম্পিয়ন্স লিগে যোগ্যতা অর্জন প্রায় নিশ্চিত হয়ে যেত রেড ডেভিলদের। তাছাড়া লিগ টেবিলে তিন নম্বরে উঠে আসা যেত। আপাতত নিউকাসল তিনে এবং ম্যান ইউ চার নম্বরে। যদিও ম্যান ইউ এক ম্যাচ কম খেলেছে।

খাতায় কলমে বড় দল টটেনহ্যাম। হ্যারি কেন, হিউং মিন সনের মতো তারকা আছে তাদের। কিন্তু সাম্প্রতিক কালে ডামাডোল চলছে উত্তর লন্ডনের ক্লাবে। প্রথমে কোচ আন্তনিও কন্তেকে ছাঁটাই করা হয়। তাঁর জায়গায় এ মরশুমের জন্য অস্থায়ী কোচ হিসেবে করা হয় ক্রিশ্চিয়ান স্টেলিনিকে। নিউকাসলের বিরুদ্ধে ছয় গোল খাওয়ার পর তাড়ানো হয় তাঁকেও। আপাতত তাঁর সহকারী রায়ান মেসনের হাতে দায়িত্ব বর্তেছে মরশুমের বাকিটা উতরে দেওয়ার জন্য। টটেনহ্যামের এখন একটাই লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন। কিন্তু তা হওয়ার সম্ভাবনা অতি ক্ষীণ।

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...