Friday, April 3, 2026

সভাস্থলে আ.গুন! অ.শান্ত মণিপুরে কর্মসূচি বাতিল মুখ্যমন্ত্রীর, বন্ধ ইন্টারনেট পরিষেবাও  

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর (Chief Minister) সভাকে কেন্দ্র করে উত্তাল মণিপুর (Manipur)। বৃহস্পতিবার রাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের (N Biren Singh) সভাস্থলে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে অশান্ত হয়ে উঠেছে মণিপুর। ইতিমধ্যে সরকারের তরফে বড় জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবাও (Internet Service)। আর এমন আবহে মণিপুরের চুড়াচাঁদপুরে পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

জানা গিয়েছে, শুক্রবার মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৬৩ কিলোমিটার দূরে চূড়াচাঁদপুর জেলাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের সভা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতেই পূর্বনির্ধারিত ওই অনুষ্ঠানস্থলে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। পাশাপাশি ভাঙচুরের পর আগুনও লাগিয়ে দেওয়া হয় সভাস্থলে। ঘটনাকে কেন্দ্র করেই তীব্র অশান্তি ও উত্তেজনা ছড়িয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, স্থানীয় আদিবাসী সংগঠনের সদস্যরাই এই হামলা চালিয়েছে। এদিকে ঘটনার পরই চূড়াচাঁদপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই জেলায় আপাতত মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি বিজেপি সরকার (BJP Government) সংরক্ষিত জঙ্গল ও জলাভূমির সমীক্ষা করে। আর তা নিয়েই চরম ক্ষোভপ্রকাশ করেন আদিবাসীরা। অভিযোগ, রাজ্য সরকার কোনও বিবেচনা না করেই একাধিক পবিত্র গীর্জা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আর সরকারের এমন পদক্ষেপের প্রতিবাদেই তারা বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছে বলে খবর। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার ভিডিয়ো। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বেশ কিছু যুবক মুখ্যমন্ত্রীর সভাস্থলে রাখা চেয়ার-টেবিল ভাঙচুর করছে।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...