Wednesday, June 24, 2026

শিবসেনার সম্পত্তির মালিকানা উদ্ধবদের হাতেই, সুপ্রিমকোর্টে জোর ধাক্কা শিন্ডে গোষ্ঠীর

Date:

Share post:

শিবসেনা(ShivSena) দলের মালিকানা পেয়েছেন একনাথ শিন্ডে(Eknath Shinde) ও তাঁর সমর্থকরা। তবে দলের মালিকানা পেলেও শিবসেনার সম্পত্তি দখল করতে গিয়ে জোর ধাক্কা খেল শিন্ডে শিবির। নির্বাচন কমিশন থেকে শিবসেনার স্বীকৃতি পাওয়ার পর দলের সব স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা চেয়ে শীর্ষ আদালতের(Supreme Court) দ্বারস্থ হয়েছিল শিন্ডে গোষ্ঠী। শুক্রবার সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিমকোর্ট।

শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চ উদ্ধব গোষ্ঠীর অধিনে থাকা সম্পত্তির অধিকার হস্তান্তরের বিষয় পুরপুরি খারিজ করেন। শিন্ডে গোষ্ঠীর ঘনিষ্ঠ আইনজীবী আশিস গিরির দায়ের করা মামলার প্রেক্ষিতে বিচারপতি বলেন, “এটা কী ধরনের পিটিশন? আপনিই বা কে? এ ধরনের আবেদন গ্রাহ্য করা যায় না।” প্রসঙ্গত, গত বছরের জুন মাসে শিবসেনায় ভাঙনের পরে সংখ্যাগরিষ্ঠ বিদ্রোহী বিধায়কদের সঙ্গে নিয়ে বিজেপির সাহায্যে উদ্ধবকে সরিয়ে সরকার গড়েছিলেন শিন্ডে। পাশাপাশি শিবসেনার প্রতীকের অধিকার চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় শিন্ডে। সেই বিষয়ে গত ১৭ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানায় কমিশন। শিবসেনা নাম এবং প্রতীক ব্যবহারের অধিকার দেওয়া হয় শিন্ডে গোষ্ঠীকে। তবে নির্বাচন কমিশন অধিকার দিলেও শীর্ষ আদালতে শিবসেনার সম্পত্তির অধিকার পেল না শিন্ডে শিবির।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...