Monday, April 6, 2026

বড় সিদ্ধান্ত ফেডারেশনের, রাজ‍্য-জেলা লিগে নিষিদ্ধ বিদেশি ফুটবলার

Date:

Share post:

বড় সিদ্ধান্ত নিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গোটা দেশে রাজ্য, শহর, জেলা লিগ এবং টুর্নামেন্টে বিদেশি ফুটবলার খেলানোর উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা জারি করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আগামী ১ জুন থেকে দেশের কোনও স্থানীয় লিগ বা টুর্নামেন্টে বিদেশি খেলানো যাবে না। গত জানুয়ারিতে প্রথম ফেডারেশনকে চিঠি দিয়ে মোহনবাগানের তরফে প্রস্তাব দেওয়া হয় আইএফএ শিল্ড, কলকাতা লিগ-সহ বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে বিদেশি খেলানোর উপর নিষেধাজ্ঞা আনার জন্য। যাতে ফরোয়ার্ড এবং সেন্টার ব্যাক পজিশনে ভারতীয় ফুটবলাররা বেশি গেম-টাইম পান। সবুজ-মেরুন ম্যানেজমেন্টের সেই প্রস্তাবেই সিলমোহর দিল এআইএফএফ।

গত ১৪ এপ্রিল ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে, আসন্ন ২০২৩-২৪ মরশুম থেকে শহর, জেলা এবং রাজ্য লিগের (পুরুষ ও মহিলা) সমস্ত ডিভিশনে বিদেশি ফুটবলার খেলানো যাবে না। এই মর্মে বুধবার রাতে আইএফএ-সহ দেশের সমস্ত রাজ্যের ফুটবল নিয়ামক সংস্থাকে চিঠি পাঠিয়ে দিয়েছে এআইএফএফ। সমস্যায় পড়েছে আইএফএ। তারা ফেডারেশনকে অনুরোধ করেছিল, কলকাতা প্রিমিয়ার ডিভিশনে বিদেশি না-খেলানোর নিয়মে যেন ছাড় দেওয়া হয়। কিন্তু এআইএফএফ তাতে রাজি হয়নি। ফলে সমস্যায় পড়েছে আইএফএ। তবে জাতীয় দলে সাপ্লাই লাইন বাড়াতে ফেডারেশনের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সবাই।

এদিকে এআইএফএফ-এর এই সিদ্ধান্ত নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেন, ‘‘কলকাতা লিগের প্রিমিয়ার ছাড়া আর কোনও ডিভিশনে বিদেশি খেলে না। প্রিমিয়ার ‘এ’-তে যদি দলগুলো বিদেশি খেলাতে না পারে, তাহলে অনেক সমস্যাই হবে। ক্লাব, স্পনসরদের সঙ্গে আলোচনার প্রয়োজন। বিদেশিহীন লিগ করলে আর্থিকভাবে তার প্রভাব কতটা পড়বে, লিগ চালানো আদৌ সম্ভব হবে কি না, সব কিছু খতিয়ে দেখেই আমরা ফেডারেশনের সঙ্গে কথা বলব।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস


 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...