Tuesday, June 9, 2026

সকাল থেকে ব্যস্ত মল্লিকবাড়ি, টলিকুইনের জন্মদিনে কী আয়োজন

Date:

Share post:

টলিউডের গুড গার্ল কোয়েল মল্লিক (Koel Mallick)। ২৮ এপ্রিল মানেই মল্লিক বাড়িতে সাজো সাজো রব। রঞ্জিত (Ranjit Mallick Daughter) কন্যার জন্মদিনে কী কী বিশেষ আয়োজন? সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় (Social Media) কোয়েল ভক্তদের উন্মাদনার ছবি চোখে পড়েছে। প্রত্যেক বছরের মতো এইবারও নিজের প্রিয়জনদের সঙ্গেই জন্মদিন সেলিব্রেট করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)।

অন্যান্য বছরের মতো এই বছরেও ভক্তদের উপহারেই ভরে গেছে নায়িকার বাড়ি। মেয়ের প্রশংসায় পঞ্চমুখ রঞ্জিত মল্লিক। টলিউডের দুষ্টু মিষ্টি নায়িকা যে আসলে শান্ত শিষ্ট কন্যা, এ কথা বলছেন স্বয়ং রঞ্জিত মল্লিক। লোকজন যতই বার্থ ডে উইশ করুক কিংবা উপহার দিক, মা-বাবার আশীর্বাদ কোয়েলের কাছে সবথেকে বড় উপহার। আজ ২৮ এপ্রিল শুক্রবার অভিনেত্রী কোয়েল মল্লিকের ৪০ তম জন্মদিন। জন্মদিনের আগের রাত থেকেই শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন কোয়েল ভক্তরা। সতীর্থদের শুভেচ্ছা বার্তায় আপ্লুত নায়িকা। বাংলা সিনেমার দর্শকরা উত্তম কুমার -সুচিত্রা সেন অথবা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় – ঋতুপর্ণা সেনগুপ্তের জুটির পর, জিৎ-কোয়েলের জুটি নিয়ে সব থেকে বেশি চর্চা করেছেন। দেবের সঙ্গেও একাধিক হিট টালিগঞ্জকে উপহার দিয়েছেন কোয়েল। আপাতত সংসার আর সন্তানকে নিয়ে দিব্যি আছেন। কবীরের সঙ্গে জীবনের সেরা মুহূর্ত কাটাচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ার বারবার জানিয়েছেন কোয়েল। বাংলা নতুন বছরের শুরুতেই প্রকাশ্যে এসেছে মিতিন মাসির নতুন ছবির ফার্স্টলুক পোস্টার। চলতি বছরের দুর্গা পুজোয় মুক্তি পেতে চলেছে কোয়েলের আপকামিং ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। গোয়েন্দা হিসেবেই টালিগঞ্জে কামব্যাক করবেন বার্থ ডে গার্ল।

 

Related articles

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...