Friday, April 3, 2026

ভারতীয় দলে রাহানের সুযোগ পাওয়া নিয়ে কী বললেন ঋদ্ধি?

Date:

Share post:

একজনের জন‍্য ভারতীয় দলের দরজা খুললেও, আরেকজন ব্রাত‍্য। যাদের কথা বলা হচ্ছে, তারা হলেন অজিঙ্কে রাহানে এবং ঋদ্বিমান সাহা। দীর্ঘদিন পরে ভারতীয় দলে সুযোগ পেয়েছেন অজিঙ্কে রাহানে। কিন্তু ঋদ্ধিমান সাহাকে নেওয়া হয়নি। যদিও এই নিয়ে ভাবছেন না ঋদ্ধি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নামার আগের দিন এমনটাই জানালেন তিনি।

 

এদিন ঋদ্ধি বলেন,”রাহানে ভাল খেলেছে, তাই সুযোগ পেয়েছে। আমি এখন শুধু গুজরাতের হয়ে ভাল খেলার কথাই চিন্তা করছি।” ঘরোয়া ক্রিকেটে বাংলা ছেড়ে ত্রিপুরা চলে গিয়েছেন ঋদ্ধি। সেই রাজ্যের হয়ে রঞ্জি খেলেছেন তিনি।

ঋদ্ধির মতে এখন প্রতিটি দলই উইকেটরক্ষকের পাশাপাশি ভালো ব‍্যাটার খোঁজে। অর্থ‍্যাৎ প্রতিটা দল এমন উইকেটরক্ষক খোঁজে যে ব্যাট করতে পারবে। এই নিয়ে ঋদ্ধি বলেন,”আমি আগে উইকেটরক্ষক, তার পর ব্যাটার। নিজের উপর সেই বিশ্বাসটা আমার এখনও আছে। বাকিদের কথা আমি বলতে পারব না। আমার মতে উইকেটরক্ষক এমন হওয়া উচিত, যে উইকেটের পিছনে দুর্দান্ত। তারপর ব্যাটার হিসাবে কিছু করলে ভাল। দল জিতলে আমি ২৫ বা ৫০ রান করেও খুশি। ১০০ করেও যদি দল হেরে যায় সেটা আমার ভাল লাগবে না।”

আরও পড়ুন:প্রথম পদক্ষেপ, ব্রিজভূষণের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে রাজি দিল্লি পুলিশ

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...