Tuesday, June 23, 2026

কেন ক্রিকেটার-ব‍্যাডমিন্টন খেলোয়াড়রা এগিয়ে আসছেন না? প্রশ্ন তুললেন ধর্নায় থাকা কুস্তিগিররা

Date:

Share post:

যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির। কুস্তিগির বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই এবার তারকা ক্রিকেটার সহ অন্যান্য শীর্ষস্থানীয় ক্রীড়াবিদদের বিরুদ্ধে সরব হলেন বিনেশ ফোগাট। বিনেশের প্রশ্ন, কেন দেশের ক্রিকেটার বা ব‍্যাডমিন্টন খেলোয়াড়রা প্রশ্ন তুলছেন না।

এই নিয়ে বিনেশ বলেন,” পুরো দেশ ক্রিকেটের পূজা করে কিন্তু একজন ক্রিকেটারও কথা বলছে না এই ব‍্যাপারে। আমরা বলছি না যে আপনারা আমাদের পক্ষে কথা বলুন। তবে অন্তত একটি নিরপেক্ষ থাকার বার্তা তো দেওয়াই যায়। স্রেফ এটুকু বলুক যে কোনও পক্ষের জন্য ন্যায়বিচার হওয়া উচিত। এটাই আমাকে কষ্ট দিচ্ছে… ক্রিকেটার হোক, ব্যাডমিন্টন খেলোয়াড় হোক, অ্যাথলেটিক্স হোক, বক্সিং হোক…।

এখানেই না থেমে বিনেশ আরও বলেন,” এটা এমন নয় যে আমাদের দেশে বড় অ্যাথলিট নেই। এখানে ক্রিকেটাররা রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় ক্রিকেটাররা তো ওঁদের সমর্থন দেখিয়েছিল। আমরা কি সেই সমর্থন পাওয়ার এতটুকুও যোগ্য নই? আমরা কিছু জিতলে আপনারা আমাদের অভিনন্দন জানাতে এগিয়ে আসেন। এমনকি টুইট করেন আমাদের শুভেচ্ছা জানিয়ে। এখন কি হল? আপনি কি সিস্টেমকে এত ভয় পান? নাকি ওখানেও কিছু ঘোটালা হচ্ছে?” বলেন বিনেশ।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত ফেডারেশনের, রাজ‍্য-জেলা লিগে নিষিদ্ধ বিদেশি ফুটবলার


 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...