Monday, April 6, 2026

ফের হার কলকাতার, গুজরাতের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

Date:

Share post:

ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেনে গুজরাত টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল। গুজরাতের হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব‍্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব‍্যর্থ গেল গুরবাজের ৮১ রান।

ম‍্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এদিন বৃষ্টির জন‍্য ম‍্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এদিন প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কেকেআর। নাইটদের হয়ে ৮১ রান করেন গুরবাজ। ৩৪ রান করেন রাসেল। ১৯ রান করেন জগদীশন। ১১ রান করেন ভেঙ্কটেস আইয়র। গুজরাতের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন লিটল এবং নুর আহমেদ।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাতের হয়ে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ৪৯ রান করেন শুভমন গিল। ১০ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩২ রানে অপরাজিত মিলার। ২৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন হরশিত রানা, আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন।

আরও পড়ুন:আবারও বিস্ফোরক শাস্ত্রী, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন তিনি


 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...