Friday, June 26, 2026

আবারও বিস্ফোরক শাস্ত্রী, দল নির্বাচন নিয়ে মুখ খুললেন তিনি

Date:

Share post:

আবারও  বিস্ফোরক রবি শাস্ত্রী। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় দলের দায়িত্ব ছেড়েছেন শাস্ত্রী। আর দল ছাড়া দু’বছরের মাথায় আবারও দল নিয়ে মুখ খুললেন তিনি। এদিন এক সাক্ষাৎকার‍ে শাস্ত্রী দাবি করেন, তিনি কোচ থাকাকালীন অনেক বাইরের লোক দল নির্বাচনে নাক গলাতেন।

এদিন সম্প্রচারকারী চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন,”খেলোয়াড় জীবনে আমি কোনও দিন দল নির্বাচনের বৈঠকের ধারেকাছে যাইনি। কিন্তু কোচ হওয়ার পরে ছবিটা বদলেছিল। তখন দল নির্বাচনে আমার মতামত থাকত। নির্বাচকদের মতামতটাও আমাদের জানতে হত। তাই দল নির্বাচনে থাকতে হত। কিন্তু এই ধরনের ঘটনা দেখব সেটা ভাবিনি।”

এরপরই শাস্ত্রীর বলেন,” এই ধরনের বৈঠক নিয়ে আমার কোনও ধারণা ছিল না। কিন্তু আমি বৈঠকে দেখতাম বাইরের অনেকে সেখানে নাক গলাত। তাদের সেখানে কথা বলার কোনও অধিকার ছিল না। তারপরেও তারা কথা বলত। প্রভাব খাটানোর চেষ্টা করত। এটা বিসিসিআইয়ের সংবিধান বিরুদ্ধ।”

তবে কারা সেটা করতেন সে সম্পর্কে কিছু বলেননি শাস্ত্রী। তিনি কারও নামও করেননি।

আরও পড়ুন:শা-তে মোহ কেটেছে পন্টিং-এর, পৃথ্বি-র পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন দিল্লির কোচ


 

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...