Wednesday, June 24, 2026

দুর্নীতির অভিযোগ! CBI আদালতের বিচারককে সাসপেন্ড করলেন হাইকোর্টের বিচারপতি

Date:

Share post:

খোদ সিবিআই আদালতের বিচারকের(Judge) বিরুদ্ধেই উঠল দুর্নীতির অভিযোগ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার(Hariana) পঞ্চকুলায়। বিশেষ সিবিআই আদালতের(CBI Court) বিচারকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তাঁকে সাসপেন্ড করলেন হাইকোর্টের(HighCourt) বিচারপতি।

পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারক সুধীর পারমারের (Sudhir Parmar) বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গত কয়েকদিন ধরেই শোরগোল শুরু হয়েছিল হরিয়ানাতে। অভিযোগ উঠেছিল টাকার বিনিময়ে রাজনীতিবিদ এবং ব্যবসায়ীদের সুবিধা পাইয়ে দিয়েছেন ওই বিচারক। এবং এই ঘটনায় বিচারকের পাশাপাশি অভিযুক্ত তাঁর আত্মীয়রাও। অভিযোগের ভিত্তিতে গত ১৮ এপ্রিল সুধীরের বাড়িতে হানা দেয় হরিয়ানা পুলিশের দুর্নীতি দমন শাখা। বিচারককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হয় বেশ কয়েকজন ব্যবসায়ীকেও। জিজ্ঞাসাবাদের পর যে তথ্য উঠে আসে তার ভিত্তিতে বৃহস্পতিবার সুধীরকে সাসপেন্ড করে পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট।

উল্লেখ্য, ২০২১ সালের নভেম্বর মাসে পারমার বিশেষ সিবিআই আদালতের বিচারক হিসাবে নিযুক্ত হন। নিয়ম অনুযায়ী তাঁর কার্যকাল শেষ হওয়ার কথা ২০২৪ সালের নভেম্বর মাসে। তাঁর বদলে এবার রাজীব গোয়েল পঞ্চকুলার ওই বিশেষ সিবিআই আদালতের দায়িত্ব সামলাবেন। তাৎপর্যপূর্ণভাবে সুধীর পারমার বিচারক থাকাকালীন বেশ কিছু হাই প্রোফাইল মামলা সামলেছেন। যার মধ্যে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র সিং হুদার (Bhupinder Singh Hooda) বিরুদ্ধে ওঠা জমি দুর্নীতির মামলাও।

Related articles

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...