Saturday, April 4, 2026

নিয়োগ দু.র্নীতি মামলায় নয়া মোড়! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ‘বরখাস্ত’ চাকরিপ্রাপকদের CBI তলব

Date:

Share post:

নিয়োগ দুর্নীতি মামলায় এবার নয়া মোড়। গ্রুপ সি (Group C) নিয়োগ দুর্নীতি মামলায় এবার ‘অযোগ্য’ চাকরি প্রাপকদের তলব করল সিবিআই (CBI)। জানা গিয়েছে, চাকরি থেকে বরখাস্তদের (Sacked) মধ্যে ইতিমধ্যে ১০ জনকে ইতিমধ্যেই তলব করা হয়েছে। আগামী সোমবার থেকে এদের সকলকে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, শুক্রবার সন্ধেয় একটি নোটিশ (Notice) পাঠানো হয়েছে তাঁদের। যেখানে স্পষ্ট জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ১ মে থেকে সপ্তাহের বিভিন্ন দিনে তাঁদের পরপর কয়েকদিন নিজাম প্যালেসে (Nizam Palace) হাজিরা দিতে হবে।

তবে গোয়েন্দারা প্রধানত জানতে চাইছেন এই সকল অযোগ্য চাকরি প্রাপকরা কাদের মাধ্যমে চাকরি পেয়েছিলেন। চাকরির বিনিময়ে কত টাকাই বা তাঁরা দিয়েছিলেন? শুধু তাই নয়, কীভাবে সেই টাকার লেনদেন হয়েছিল? কবে হয়েছিল? কোন এজেন্টের মাধ্যমে হয়েছিল? সেই বিষয়গুলি জানতেই এই সকল অযোগ্য চাকরি প্রাপকদের জিজ্ঞাসাবাদ করতে চাইছেন গোয়েন্দারা। সেই মর্মেই হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে বরখাস্ত হওয়া এই দশজনকে ডেকে পাঠিয়েছে সিবিআই। পাশাপাশি সূত্রের খবর, বেআইনিভাবে যাঁরা চাকরি পেয়েছে তাঁদের অনেকেই মিডলম্যানের (Middleman) সাহায্য নিয়েছিলেন বলে অভিযোগ। এই চক্রে সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তাপস মণ্ডল (TapasMondal), কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও শান্তনু বন্দ্যোপাধ্যায় (Shantanu Bandopadhyay)। এছাড়া গ্রেফতার করা হয়েছে অয়ন শীলকেও (Ayan Seal)।

উল্লেখ্য, দুর্নীতির অভিযোগে নবম দশম গ্রুপ সি পদে কর্মরত ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। মূলত ওএমআর শিট (OMR Sheet) বিক্রিত করার অভিযোগে এই নির্দেশ দেন বিচারপতি। তবে, চাকরিহারাদের বেতন ফেরতের বিষয় নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানায় আদালত।

 

 

Related articles

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...