Saturday, April 4, 2026

পথ দু.র্ঘটনায় সাইকেল আরোহীর মৃ.ত্যুকে ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

সাতসকালে এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির শ্রীরামপুরে। শনিবার সকালে টায়ার জ্বালিয়ে দিল্লি রোড অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন:অন্যের পুকুরে মাছ ধরেই সংসার চলে, পঞ্চায়েত প্রধানের জীবন কাহিনী আপনাকে গর্বিত করবে

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম পুষ্পা সাঁতরা (৫৬)। শনিবার শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ে দিল্লি রোড ধরে এক মহিলা সাইকেল আরোহী যাচ্ছিলেন। আচমকা তাঁকে পিষে দিয়ে যায় একটি ডাম্পার। এরপরই বড় বেলুমনসাতলার বাসিন্দা ওই মহিলার মৃত্যু ঘিরে উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশ দিয়েই সাইকেল নিয়ে যাচ্ছিলেন মহিলা। কিন্তু বেপরোয়া ভাবে ডাম্পার চালানোর ফলে এই দুর্ঘটনা হয়েছে। উত্তেজিত জনতা দিল্লি রোডের উপর ট্র্যাফিক কিয়স্কে ভাঙচুর করে।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফও । অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে যানজটের সৃষ্টি হওয়ায় দুর্ভোগে পড়েছেন নিত্যযাত্রীরা।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...