Wednesday, June 24, 2026

ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন গালওয়ানে শহিদের স্ত্রী

Date:

Share post:

গালওয়ানে(Galwan) চিনের(China) সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ে শহিদ হয়েছিলেন নায়েক দীপক সিং(Nayek Dipak Singh)। ৩ বছর পর ভারতীয় সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন দীপকের স্ত্রী রেখা সিং(Rekha Singh)। তবে রেখা নন এই বাহিনীতে যোগ দিয়েছেন আর ৫ মহিলা অফিসার। গত এক বছর ধরে চেন্নাইয়ে প্রশিক্ষনের পর অবশেষে লেফটেন্যান্ট পদে পূর্ব লাদাখের(Ladakh) প্রকৃত নিয়ন্ত্রনরেখায় পোস্টিং হল রেখার।

স্বামীর মৃত্যুর পর সেনায় যোগদানের সিদ্ধান্ত নিয়েছিলেন লেফটেন্যান্ট রেখা। তার পর সেনাবাহিনীতে আবেদন করেন। তাঁর আবেদন গ্রহণও করা হয়েছিল। অফিসার্স ট্রেনিং অ্যাকাডেমিতে (ওটিএ) প্রশিক্ষণ শেষে শনিবার চেন্নাইয়ে সেনার গোলন্দাজ বাহিনীতে যোগ দিয়েছেন রেখা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “আজ আমার প্রশিক্ষণ শেষ হল। আমি এখন থেকে লেফটেন্যান্ট পদে কাজ করব। সেনায় যোগ দিতে পেরে অত্যন্ত গর্ববোধ হচ্ছে। স্বামীর মৃত্যুর পর স্থির করেছিলাম সেনায় যোগ দেব। আজ সেই স্বপ্ন, সেই লক্ষ্যপূরণ করতে পারলাম।” তবে রেখা একা নন শনিবার একসঙ্গে পাঁচজন মহিলা আর্মি অফিসার হিসেবে গোলন্দাজ বাহিনীতে যোগ দিলেন সেনায়। তাঁরা হলেন, লেফটেন্যান্ট মেহক সৈনি, লেফটেন্যান্ট সাক্ষী দুবে, লেফটেন্যান্ট অদিতি যাদব এবং লেফটেন্যান্ট পিয়াস মুদগিল। পাঁচ জনের মধ্যে তিন জনকে ভারত-চিন সীমান্তে পোস্টিং করা হয়েছে। বাকি দু’জনকে ভারত-পাকিস্তান সীমান্তে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত জানুয়ারিতে চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে জানিয়েছিলেন মহিলা অফিসারদের গোলন্দাজ বাহিনীতে নেওয়ার পরিকল্পনার কথা। পরে তাঁর প্রস্তাবে সম্মতি দেয় সরকার। সেইমতো এদিন এই বাহিনীতে যোগ দিলেন ৫ মহিলা অফিসার।

উল্লেখ্য, ২০২০ সালে ভারত-চিন সীমান্তে গালওয়ানে দু’দেশের সেনার মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছিল ২০ ভারতীয় সেনার। তাঁদের মধ্যে ছিলেন নায়েক দীপক সিং। ২০২১ সালে তাঁকে মরণোত্তর বীর চক্রে ভূষিত করা হয়।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...