Monday, April 6, 2026

আগামিকাল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স, পরীক্ষা ঘিরে কড়া ব্যবস্থা বোর্ডের

Date:

Share post:

আগামিকাল রাজ্যে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা নেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা। গত বছরের তুলনায় এবার রাজ্য জয়েন্টে পরীক্ষার্থী বেড়েছে ২৫ শতাংশ। এবছর মোট ১ লক্ষ ২৪ হাজার ৯১৯ জন পরীক্ষার্থী জয়েন্ট পরীক্ষায় বসছেন। বাড়তি পরীক্ষার্থীর সংখ্যার নিরিখে পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে। ২৭৭ থেকে বেড়ে পরীক্ষাকেন্দ্রের সংখ্যা হয়েছে ৩০৬। নিরাপত্তার জন্য এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে বলেই সূত্রের খবর।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর জানিয়েছেন, এই পরীক্ষাকেন্দ্রগুলির মধ্যে এরাজ্যে রয়েছে ৩০৩টি। বাকি তিনটির মধ্যে দু’টি ত্রিপুরায় অন্যটি অসমের শিলচরে। প্রতিটি কেন্দ্রেই বোর্ডের পর্যবেক্ষকরা থাকবেন। দুই অর্ধে পরীক্ষা হবে। সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা।

আরও পড়ুন- কনসার্টের স্টেজে অ.সভ্যতা, নোবেলকে জুতা ও বোতল ছুড়ে মা.রল দর্শকরা

Related articles

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...

কালিয়াচক কাণ্ডে গাফিলতির অভিযোগ! মালদহের অতিরিক্ত জেলাশাসককে শোকজ নবান্নের 

মালদহের কালিয়াচকের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে চরম গাফিলতির অভিযোগ উঠল খোদ জেলার অতিরিক্ত জেলাশাসকের (ল’ অ্যান্ড অর্ডার)...

গেট ভেঙে দিল্লি বিধানসভায় গাড়ি, স্পিকারের গাড়িতে কালি মুখ ঢাকা অজ্ঞাত পরিচয় ব্যক্তির

নিরাপত্তাহীনতার চূড়ান্ত নিদর্শন! লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনা এখনও ফিকে হয়নি, তার মধ্যেই রাজধানীতে নিরাপত্তা ফের একবার নিয়ে উঠল...