Tuesday, March 31, 2026

আমেরিকায় ফের ব.ন্দুকবাজের হা.মলা! ম.র্মান্তিক পরিণতি এক শিশু-সহ ৫ জনের  

Date:

Share post:

আমেরিকায় অজ্ঞাতপরিচয় এক বন্দুকবাজের (Gunman) গুলিতে মৃত্যু হল এক শিশু সহ পাঁচ জনের। মৃতরা সকলে হন্ডুরাস (Honduras) বংশোদ্ভুত বলে পুলিশ সূত্রে খবর। এদিন আততায়ী মাথা লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ। আর টেক্সাসের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে, আততায়ীর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, শিশু সহ মৃত ওই পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুত টেক্সাসের (Texas) হাউস্টনের কাছে একটি বাড়িতে থাকতেন। শনিবার আচমকাই বাড়িতে চড়াও হয় অজ্ঞাতপরিচয় ওই হামলাকারী। আর তারপরই নির্বিচারে গুলি চালায় সে। ঘটনাস্থলে আট বছরের এক শিশু সহ মোট পাঁচ হন্ডুরাস বংশোদ্ভুতের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, হিউস্টন থেকে প্রায় ৫৫ মাইল উত্তরে অবস্থিত ছোট শহর ক্লিভল্যান্ডে হামলা চলে। এআর-১৫ রাইফেল দিয়ে গুলি চালানো হয় বলে খবর।

তবে অভিযুক্ত মদ্যপ অবস্থায় ছিল বলে জানিয়েছেন হাউস্টনের শেরিফ। সে যা ইচ্ছা তাই করবে বলে হুঁশিয়ারি দেয়। তারপরেই আততায়ী ওই বাড়িতে ঢুকে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করে। বরাত জোরে বেঁচে যায় ২ শিশু। বাড়িতে মোট ১০ জন ছিলেন বলে জানান তিনি। এই ঘটনার পর অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দিয়েছে বলে জানিয়েছে টেক্সাস পুলিশ (Texas Police)। তার খোঁজে শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত মেক্সিকোর বাসিন্দা বলে দাবি করেছে পুলিশ। যতক্ষণ না অভিযুক্ত গ্রেফতার (Arrest) না হচ্ছে, ততক্ষণ স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার জন্য পুলিশের তরফে আবেদন জানানো হয়েছে।

 

 

 

Related articles

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

আজ পশ্চিম মেদিনীপুরের গড়বেতা-চন্দ্রকোনায় সভা মমতার, দুই দিনাজপুরে ভোট প্রচারে অভিষেক

ভোট প্রচারে আজ পশ্চিম মেদিনীপুরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বেলা বারোটা থেকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের...

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...