Saturday, April 4, 2026

আপাতত স্বস্তিতে অপরূপা, সিবিআই তদন্ত চেয়ে তরুণজ্যোতির মামলা নিল না হাই কোর্ট

Date:

Share post:

আপাতত স্বস্তিতে অপরূপা পোদ্দার । আরামবাগের তৃণমূল সাংসদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে দায়ের করা বিজেপির তরুণজ্যোতি তিওয়ারির মামলা গ্রহণ করলেন না কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মামলা দায়েরের অনুমতি দিলেও সেই পিটিশন সোমবার ফিরিয়ে দিল হাইকোর্ট।

সোমবার এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থার পর্যবেক্ষণ, এ ক্ষেত্রে মামলাকারী কোনও ভাবে ক্ষতিগ্রস্ত নন এবং বঞ্চনার শিকার হননি। তাই এই মামলা গ্রহণযোগ্য নয়। তাঁর পরামর্শ, মামলাকারী চাইলে এ নিয়ে জনস্বার্থ মামলা করতে পারেন। এই অভিযোগ নিয়ে মামলাকারী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদনও করতে পারেন।
তরুণজ্যোতি দাবি করেন, গ্রুপ-সি নিয়োগ দুর্নীতি মামলায় প্রত্যক্ষ যোগ রয়েছে অপরূপার। এমনকী, গ্রুপ-সি নিয়োগের সময় তাঁর লেটারহেডে নাকি অযোগ্য প্রার্থীদের চাকরির সুপারিশ করা হয়েছিল। সেই অভিযোগের প্রেক্ষিতেই উচ্চ আদালতে সিবিআই তদন্তের আবেদন জানিয়েছিলেন তরুণজ্যোতি।

প্রসঙ্গত, এই তরুণজ্যোতির মামলাতেই দমকলে নিয়োগ দুর্নীতির তদন্তে তেহট্টের বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। তারপর তাপসকে সাড়ে চোদ্দ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় এজেন্সি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...