Wednesday, June 24, 2026

মে দিবসে বামেদের গু.ন্ডামি, তৃণমূলের পার্টি অফিস দখলের জেরে উত্তাল কাশীপুর

Date:

Share post:

মে দিবসের পার্টি অফিস দখল ঘিরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে (CPM TMC Clash) উত্তাল হয়ে উঠল কাশীপুর (Cossipore) সেভেন ট্যাঙ্কস রোড। ১০-১১ বছর ধরে তৃণমূলের(TMC) কার্যালয় হিসেবে পরিচিত এই পার্টি অফিস দখল করতে দলবল নিয়ে হাজির হয় সিপিএম। জানা গিয়েছে, সিপিএমের এই গুন্ডামির নেতৃত্বে ছিলেন জোড়া খুনের আসামী দুলাল বন্দ্যোপাধ্যায়(Dulal Banerjee)। তৃণমূল কর্মীরা বাধা দিলে তাদের বেধড়ক মারধর করে সিপিএমের লোকজন। ঘটনার জেরে রীতিমতো উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

মে দিবসের দিন সিপিএমের এই ন্যাক্কারজনক হামলার নিন্দা করে তৃণমূল সাংসদ শান্তনু সেন(Shantanu Sen) বলেন, “এলাকার মানুষ জানেন ওই পার্টি অফিস কাদের। গত ১০-১১ বছর তৃণমূলই ওই পার্টি অফিস ব্যবহার করছে। আজকে জোড়া খুনের আসামী দুলাল বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএম হার্মাদদের জড়ো করে তা দখল করতে গিয়েছিল। তৃণমূলকর্মীরা বাধা দিলে সিপিএমের লোকজন বেধড়ক মারধর করে। তারপর এলাকার মানুষের প্রতিরোধে সিপিএমের বাহিনী এলাকা ছাড়তে বাধ্য হয়।”

তবে সিপিএমের পাল্টা দাবি, একটা সময় ওই পার্টি অফিস সিপিএমের দখলে ছিল। ১২ বছর ধরে তা দখল করে রেখেছে তৃণমূল। এই পার্টি অফিস সোমবার দখল করতে গেলে তৃণমূলের লোকজন তাদের ওপর হামলা চালায়। যদিও তৃণমূলের বক্তব্য ওই পার্টি অফিস কাদের ছিল তা এলাকার মানুষ জানেন। জোর করে তা দখল করার চেষ্টা করছে সিপিএম। তাই তৃণমূল কর্মীদের পাশাপাশি এলাকার মানুষ সিপিএমের এই গুন্ডাগিরিতে বাধা দিয়েছেন।

Related articles

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...